ঘরে বাইরে বিপদে গোটাবায়ে, উত্তপ্ত গল ফেস গ্রিন

আপডেট : ১৫ মে ২০২২, ০৮:৩৬ পিএম

প্রধানমন্ত্রীর পর, এবার নতুন চার জন মন্ত্রী নিয়োগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে তবে, এখনো নিয়োগ দেয়া হয়নি অর্থমন্ত্রী

এদিকে, বিরোধী দলগুলো নতুন মন্ত্রিসভায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে উল্টো নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চ্যালেঞ্জ দিয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ের পদত্যাগের দাবিতে রোববারও কলম্বোর গল ফেস গ্রিন উত্তপ্ত গোটাবায়ে পদ না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে উত্তেজিত জনতা

বিক্ষোভের মধ্যেই শনিবার নতুন চার মন্ত্রী নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট নিজ দলের চার সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি এই চারজনই গত মন্ত্রিসভারও সদস্য ছিলেন

তাঁদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জি এল পেইরিস, জনপ্রশাসনমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চা ওয়াইজেসেকরা এবং পল্লি উন্নয়ন ও গৃহায়ণমন্ত্রী হিসেবে প্রসন্ন রানাতুঙ্গা নিয়োগ পেয়েছেন

তবে শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা করার জন্য কোনো অর্থমন্ত্রী এখনো নিয়োগ দেননি তিনি

দেশটির প্রধান বিরোধী দল সমাজি জন বালাভেগায়া বলেছে, তারা তথাকথিত ঐক্য সরকারে যোগ দেবে না এক সময় রাজাপক্ষে সরকারের ঘনিষ্ঠ কিন্তু এখন স্বতন্ত্র দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি বলছে, তারাও মন্ত্রিসভায় যাবে না

এর আগে গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া
রনিলকে প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কার বিরোধীদলসহ অধিকাংশ জনগণই ভালোভাবে নেয়নি

যদিও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন রনিল বিক্রমাসিংহে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও জাপানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি তবে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ২০২০ সালের নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছিল্র প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে এখন ক্ষমতাসীন রাজাপাকসে জোটের সাহায্য নিতে হবে


একাত্তর/এসএ

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর