পাম অয়েলের রপ্তানি বন্ধের প্রতিবাদে জার্কাতায় বিক্ষোভ

আপডেট : ১৮ মে ২০২২, ০৯:৫০ পিএম

পাম অয়েল রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন ইন্দোনেশিয়ার কৃষকরা। 

মঙ্গলবার, রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেন শত শত কৃষক। এ সময় সরকারি সিদ্ধান্তের প্রভাবে আয় অর্ধেকে নেমেছে বলে বলেও অভিযোগ করেন পামচাষীরা। 

ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে পড়েছে দেশটির পামচাষীরা। রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে শত শত ইন্দোনেশিয় চাষী।

ভোজ্যতেলের বিশ্ববাজারে ইন্দোনেশিয়ার অনুপস্থিতির সুযোগে সরবরাহ বাড়িয়ে দিয়ে লাভবান হচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশ মালয়েশিয়া। 

বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানারে লেখা ছিলো, মালয়েশীয় পামচাষীদের মুখে বড় হাসি, ইন্দোনেশীয়দের মুখে হতাশা। রপ্তানি বন্ধ করায় পাম ফলের দামও কমে গেছে।

বিক্ষোভে যোগ দিতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে জাকার্তা আসেন ইয়াসলান থামরিন নামের এক কৃষক। তিনি বলেন, দাম এতোই কমেছে যে গাছ থেকে ফল নামাতেই ভয়।

বাকি সব চাষীরাও বলেছেন এমন দুদর্শার কথা। তারা অভিযোগ করেন, গাছ থেকে পাম ফল আহরণের পর বিক্রি করে যে দাম আসবে, তাতে মুনাফা দূরে থাক, চাষের খরচ উঠবে না। 

ইন্দোনেশিয়ার প্রান্তিক ও মাঝারি কৃষকদের সংগঠন আপকাসিন্দো জানিয়েছে, রপ্তানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি দেশজুড়ে পাম তেলের দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। 

সেটি এতটাই কম যে, দেশের ২৫ শতাংশ পাম অয়েল কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। ইন্দোনেশিয়ার বাজারে তেলের দামের তুলনায় পাম তেল উৎপাদনের খরচই বেশি। 

ইন্দোনেশিয়ার অন্য ২২টি প্রদেশেও একইভাবে বিক্ষোভে নামবেন পাম চাষিরা। যদিও ইন্দোনেশিয়ার সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেমন নমনীয় নয়। 

দেশটির অর্থমন্ত্রী জানান, যতদিন দেশজুড়ে তেলের দাম ১৪ হাজার রুপির নিচে না নামলে রপ্তানি নিষেধাজ্ঞা উঠবে না। দেশটিতে প্রতি লিটার পাম তেল বিক্রি হয় ১৭,৩০০ রুপিতে।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘অর্থনৈতিক যুদ্ধ’ অব্যাহত থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে না দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সাথে ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর