ন্যাটোর সামরিক ঘাঁটি ও পারমাণু অস্ত্রে ফিনল্যান্ডের 'না'

আপডেট : ১৯ মে ২০২২, ০৯:৫২ পিএম

ন্যাটো জোটভুক্ত হওয়ার আবেদন করলেও নিজ ভূখণ্ডে জোটটির সামরিক ঘাঁটি স্থাপন বা পারমাণবিক অস্ত্র মোতায়েন চায় না বলে জানালো ফিনল্যান্ড। 

বৃহস্পতিবার (১৯ মে) এক ইতালিয় পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।

ইতালির একটি দৈনিক পত্রিকাকে তিনি বলেছেন, ফিনল্যান্ডের সদস্য হওয়ার আলোচনায় এমন কোনও পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি।

ফিনল্যান্ডে ন্যাটোরও সামরিক ঘাঁটি স্থাপন বা পারমাণবিক অস্ত্র মোতায়েনের কোনও আগ্রহ আছে বলে তিনি মনে করেন না বলেও জানান মারিন। 

বুধবারই (১৮ মে) ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করে। এর মাধ্যমে তারা দীর্ঘ কয়েক দশকের সামরিক জোট নিরপেক্ষ অবস্থান পরিত্যাগ করলো। 

এদিকে, সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগদালেনা অ্যান্ডারসনও সানা মারিনের মতো বলেছেন, ন্যাটোর স্থায়ী কোনো সামরিক ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র নিজ ভূখণ্ডে চায় না তারা।

আর দেশ দুটির ন্যাটো জোটে যোগদান মস্কোর জন্য হুমকি নয় উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিন্তু যদি জোটের পক্ষ থেকে সামরিক ঘাঁটি বা সরঞ্জাম দেশ দুটির ভূখণ্ডে মোতায়েন করা হয় তাহলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে।


একাত্তর/জো 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ যখন এক জটিল রূপ ধারণ করেছে, ঠিক তখনই বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইরান এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষের  প্রতি সংহতি জানিয়ে ইসরাইলি ভূখণ্ডে তাদের দ্বিতীয় দফার বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ...
টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের মুকুট ধরে রেখেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সমর্থিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’-এ ১৪৭টি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই নর্ডিক রাষ্ট্রটি। খবর...
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাঁর বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির ঐতিহাসিক ঘোষণার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর