অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ২১ মে ২০২২, ১১:৪৩ এএম

অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন শুরু হয়েছে আজ। শনিবার (২১ মে) স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

১ কোটি ৭০ লাখের বেশি অস্ট্রেলীয় নাগরিক ভোট দিতে নিবন্ধন করেছেন। 

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, নির্বাচনে লিবারেল পার্টির নেতা স্কট মরিসনের সঙ্গে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। 

নির্বাচনের আগে শেষ মুহূর্তে লেবারপার্টি ২ পয়েন্টে এগিয়ে ছিল। তাদের জনসমর্থন ছিল ৪৮ শতাংশ আর জোটের সমর্থন ৪৬ শতাংশ। কোনো সিদ্ধান্ত নেয়নি এমন ভোটারের সংখ্যা ছিল ৭ শতাংশ। 

লেবার পার্টির নেতা আলবানিজ বলেছেন, এবারের নির্বাচনে তার দল ছেড়ে কথা বলবে না। 

তবে দেশটিতে ৯ বছর ধরে ক্ষমতায় থাকা রক্ষণশীল সরকারকে ক্ষমতা থেকে হঠাতে ব্যাপক কষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। 


একাত্তর/এআর

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
গত বছরের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এবং অস্থিরতার পর অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের সেই বিক্ষোভের ফলে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পর এই...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর