তেল না পেয়ে শ্রীলঙ্কায় পাম্প মালিকের বাড়িতে আগুন

আপডেট : ২২ মে ২০২২, ০৮:৩২ পিএম

তীব্র জ্বালানী সংকটে ভুগছে শ্রীলঙ্কা। মানুষ জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে লাইন ধরছে দেশটিতে। কোনো কোনো সময় লিপ্ত হচ্ছে সংঘর্ষে। জ্বালানির অভাবে দেশটির মানুষ দিশেহারা, হতাশ ও ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে তেল না পেয়ে একটি পাম্পের মালিকের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার কেকিরাওয়ার ইপালোগামায়। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ২১ মে জ্বালানি তেলের জন্য ওই পাম্প স্টেশনে অনেক মানুষ ভিড় করে। এক পর্যায়ে তেল ফুরিয়ে গেলে কিছু মানুষ বঞ্চিত হয়। এরপর ক্ষুব্ধ হয়ে তারা মালিকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, বিক্ষুব্ধ জনতা যখন দুই তলা বিশিষ্ট বাড়িটিতে আগুন দেয় তখন লোডশেডিং চলছিল।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় বাড়িতে পাম্প মালিকের স্ত্রী ও দুই সন্তান ছিল। তবে প্রতিবেশী, গ্রামবাসী ও ইপলোগামা পুলিশের আপ্রাণ চেষ্টায় আগুন নিভিয়ে ও বাড়ির বাসিন্দাদের রক্ষা করে।

অগ্নিকাণ্ডে সন্তানদের স্কুলের বই ও পড়ার সরঞ্জামসহ বাড়ি ও সম্পত্তির মারাত্মক ক্ষতি হয়েছে। 

অনুরাধাপুরা ডিভিশনের ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য ইপলোগামা পুলিশ তদন্ত চালাচ্ছে।


একাত্তর/এসএ

জরুরি অবস্থা জারি হলো বিক্ষুব্ধ শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পরপরই এ ঘোষণা আসে। পাশপাশি দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ।স্থানীয় সময়...
অবশেষে গণদাবির মুখে পদত্যাগপত্রে সই করেছেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার সকালে লঙ্কার জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মিরর এ খবর দিয়েছে।মিরর এক প্রতিবেদনে বলেছে, গোতাবায়া...
অবশেষে গণদাবির মুখে পদত্যাপের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। গেল শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট...
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে বিক্ষোভকারীরা তার সরকারি বাড়িতে ঢুকে পড়ে আর প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময়ে প্রেসিডেন্ট কিংবা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর