কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার যাবজ্জীবন

আপডেট : ২৫ মে ২০২২, ০৯:৩৮ পিএম

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাশ্মীরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 

তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমে অর্থায়ন ও অংশগ্রহণের পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। 

বুধবার (২৫ মে) কঠোর নিরাপত্তার মধ্যে কাশ্মীরের একটি আদালতে হাজির করা হয় জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) এই শীর্ষ নেতাকে। এসময় কাশ্মীরের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় দোকানপাট সব বন্ধ করে দেয়া হয়। 

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) মালিকের মৃত্যুদণ্ডের আবেদন করে। অন্যদিকে সব অভিযোগ স্বীকার করে নেয়া মালিকের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন তার আইনজীবীরা। 

গত সপ্তাহে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে মালিক আদালতকে বলেন, ১৯৯৪ সালে অস্ত্র ত্যাগ করার পর থেকে তিনি মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে কাশ্মীরে অহিংস রাজনীতি করে চলেছেন। 

ভারত ও পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা দাবি করে ১৯৭৭ সালে জেকেএলএফ গঠন করা হয়। তখন এর প্রধান করা হয় আমানুল্লাহ খানকে। 

আরও পড়ুন: নির্বাচনের দাবীতে ইমরান খানের 'আজাদি মার্চ' শুরু

ভারত শাসিত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ১৯৮৮ সালে জেকেএলএফ বোমা হামলা চালানোর পর সেখানে বিচ্ছিন্নতাবাদী অভ্যুত্থানের সূত্রপাত হয়। এরপর থেকে সেখানে সহিংস সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

২০১৯ সালে নরেন্দ্র মোদির বিজেপি সরকার জম্মু ও কাশ্মীরের কাছ থেকে তাদের ৭০ বছরের স্বায়ত্তশাসনের শেষ অধিকারটুকুও কেড়ে নেয়। 


একাত্তর/এসজে
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর