বাইডেন কোরিয়া ছাড়তেই উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট : ২৫ মে ২০২২, ০৯:৩৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোরিয়া অঞ্চল ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (২৫ মে) ভোরে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং থেকে এক ঘণ্টারও কম দূরত্বের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র মহাকাশে ছোড়া হয় বলেও সিউল জানিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোরিয়া সফর শেষে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটলো। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে ঠেকানোর জোরালো প্রতিশ্রুতি দেন।

এবছর বেশক'টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান নিশ্চিত করেছে বুধবার কমপক্ষে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, আরও বেশিও হয়ে থাকতে পারে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানান, প্রথম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতা নিয়ে প্রায় তিনশ’ কিলোমিটার পাড়ি দিয়েছে আর দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৭৫০ কিলোমিটার পাড়ি দিয়েছে।

আর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়ে নবুও কিশি বলেছেন ‘অগ্রহণযোগ্য’ এই পদক্ষেপের কারণে ‘জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনাকে ‘ভয়াবহ উস্কানি’ হিসেবে আখ্যা দিয়েছে কাউন্সিল।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানে পাঁচ দিনের সফর শেষে মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। আরও অস্ত্রের পরীক্ষা চালাতে প্রস্তুত হয়ে আছে পিয়ংইয়ং এবং বাইডেনের সফরের মধ্যেই পরীক্ষা চালানো হতে পারে বলে সতর্ক করেছিলেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা। 


একাত্তর/জো

উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর