আরব বিশ্বে ইসরাইলের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩১ মে ২০২২, ০৩:৫৮ পিএম

ইতিহাসে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইসরাইল। কোনো আরব রাষ্ট্রের সঙ্গে এটাই ইসরাইলের বড় ধরনের বাণিজ্যিক চুক্তি। দু'দেশের বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যেই তারা এই চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (৩১ মে) ইসরাইলের অর্থনীতি ও শিল্প বিষয়ক মন্ত্রী ওরনা বার্বিভাই এবং আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লা বিন তাউক আল মারি দুবাইয়ে ওই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির বিষয়ে দুদেশের মধ্যে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল।

এক টুইট বার্তায় আমিরাতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত আমির হায়েক ওই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। আমিরাত-ইসরায়েল বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট দোরিয়ান বারাক জানিয়েছেন, ওই বাণিজ্য চুক্তিতে করের হার, আমদানি এবং বুদ্ধিবৃত্তিক সম্পদের বিষয়টি পরিষ্কার থাকবে। এর ফলে আমিরাতে বিশেষ করে দুবাইয়ে আরও বেশি ইসরায়েলি কোম্পানি তাদের অফিস স্থাপণে উৎসাহিত হবে।

দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে ব্যবসা করছে এমন ইসরাইলি কোম্পানিগুলোর মধ্যে অনেকেই চলতি বছরের শেষের দিকে আমিরাতে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেছে ওই কাউন্সিল।

ইসরাইলি অর্থমন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি স্বাক্ষরের ফলে খাদ্য, কৃষি, প্রসাধনী, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধসহ ৯৬ শতাংশ পণ্যের ওপর শুল্ক বাতিল করা হবে।

এদিকে আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি আল-জেওউদি এক টুইট বার্তায় বলেন, দুদেশের এই বাণিজ্য চুক্তির ফলে প্রবৃদ্ধি বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং এই অঞ্চলে শান্তি, স্থায়িত্ব ও সম্পদের নতুন যুগের নেতৃত্ব দেবে।

পূর্ব জেরুজালেম এবং পশ্চিত তীরে চলমান সহিংসতার মধ্যেই দুদেশ এই চুক্তি স্বাক্ষর করলো। গত সোমবার আল-আকসা মসজিদে দখলদারদের প্রবেশের নিন্দা জানিয়েছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তারা শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত। আরব বিশ্বের শক্তিধর দেশগুলো ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের অবসান ঘটাতে এগিয়ে আসার পরিবর্তে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপণ ও বাণিজ্য চুক্তি করে যাচ্ছে।


একাত্তর/এসএ

ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত সংবেদনশীল সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় পূর্বাভাস ছাপিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ একক বৃহত্তম দল হিসেবে উঠে আসার শক্তিশালী ইঙ্গিত মিলেছে। তবে...
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও তা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ২০২৩ সালের সাত অক্টোবর হামাসের হামলার...
২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা এবং গাজা, লেবানন ও ইরানে চলা বিধ্বংসী যুদ্ধের পর অনুষ্ঠিত ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে...
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাজ্যের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জের ধরে এবার ব্রিটেনের চরম স্পর্শকাতর স্থান ফকল্যান্ড দ্বীপ ইস্যুতে বড় চাল চেলেছেন...
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ইতোমধ্যেই সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানে সফররত প্রবাসী...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য...
রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাটির তীব্র নিন্দা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর