অর্থনৈতিক মন্দার বড় ঝুঁকিতে অনেক দেশ: বিশ্ব ব্যাংক

আপডেট : ০৯ জুন ২০২২, ০৫:৪৭ পিএম

করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি ইউক্রেন যুদ্ধের কারণে আরেক দফা সংকটে পড়ায় অনেক দেশ মন্দার মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলছে, উচ্চ মূল্যস্ফীতির সাথে প্রবৃদ্ধির নিম্নগতি অর্থনীতিকে স্থবির করেছে। এতে ইউরোপ ও পূর্ব এশিয়ার স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক মন্দার বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। 

বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যের দাম বাড়ছে। ইউক্রেনের যুদ্ধ, চীনের লকডাউন, সরবরাহ-শৃঙ্খলায় বিঘ্ন এবং অর্থনৈতিক ধীরগতি প্রবৃদ্ধির গতি টেনে ধরছে। 

এ পরিস্থিতিতে অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস। তাই, এ বছরে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এক তৃতীয়াংশ করা হয়েছে।

বিশ্বের বেশিরভাগ এলাকায় বিনিয়োগ কমে যাওয়ায় এ দশকজুড়েই হয়ত প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে। বহু দেশে মূল্যস্ফীতির হার এরইমধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। উৎপাদন বাড়ার গতিও খুব ধীর। 

উন্নয়নশীল দেশগুলো ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে, খাদ্য ও জ্বালানির ক্রমবর্ধমান খরচ মানুষের জীবনকে আবারও উল্টো স্রোতে নিয়ে ফেলছে।

এতে করে, কেবল দরিদ্র দেশগুলো যে দুর্দশায় পড়েছে, তা নয়। জরিপে দেখা গেছে, ব্রিটেনের প্রতি ছয়টি পরিবারের মধ্যে একটি সামর্থ্য হারিয়ে সরকারের ফুড ব্যাংক থেকে খাবার নিচ্ছে। মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়ানোয় বিশ্বব্যাপী বিপর্যস্ত মানুষের সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে।

তাই, ঋণ থেকে মুক্তির পাশাপাশি খাদ্য রপ্তানিতে বিধিনিষেধ না রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব ব্যাংক। এ ছাড়া খাদ্য ও জ্বালানি সরবরাহ বজায় রেখে অস্থিতিশীল বাজার ও দামের ঊর্ধ্বগতি টেনে ধরতে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছে তারা।

আরও পড়ুন: ডনবাসের সবশেষ অঞ্চল দখলে রাশিয়া-ইউক্রেন তুমুল লড়াই

ডেভিড ম্যালপাস বলেন, 'একটি বিশ্ব মন্দা যদি আমরা এড়াতেও পারি, অর্থনীতির এই স্থবিরতা কয়েক বছর ধরে চলতে পারে, যদি না উৎপাদন আর সরবরাহ বড় আকারে বাড়ানো যায়।' 

২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি দুই দশমিক ৭ শতাংশ কমে যেতে পারে, যা ১৯৭৬ থেকে ১৯৭৯ সালের অচলাবস্থার সময়ের প্রবৃদ্ধি কমার দ্বিগুণেরও বেশি।

১৯৭০ এর দশকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোয় ১৯৮২ সালে ডেকে এনেছিল মন্দা। উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোতে তৈরি হয়েছিল আর্থিক সংকট।


একাত্তর/এসজে


বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। একই সময়ে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিও ইতিবাচক ধারায় ফিরছে।
লাতিন দেশ আর্জেন্টিনায় আকাশচুম্বী মূল্যস্ফীতি এখন ১০০ শতাংশেরও বেশি। পরিস্থিতি মোকাবিলায় পণ্যের দাম বৃদ্ধির মাত্রা বেঁধে দিয়েছে সে দেশের সরকার।জুলাইতে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১১৩ শতাংশ।...
বিশ্বের অধিকাংশ দেশেই যখন মাথাব্যথার কারণ মূল্যস্ফীতি তখন চীনে দেখা যাচ্ছে উল্টো অবস্থা। সেখানে মুদ্রাস্ফীতির হার কমতে কমতে ঋণাত্মক পর্যায়ে চলে গেছে।অর্থনীতির পরিভাষায় এ অবস্থাকে বলা হয় ‘ডিফ্লেশন’...
মূল্যস্ফীতিতে বিপর্যস্ত পাকিস্তানে সাধারণ ওষুধের খুচরা দাম ২০ শতাংশ এবং জীবনরক্ষাকারী জরুরি ওষুধের দাম ১৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দেয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর