পণ্যের দাম বৃদ্ধির সীমা বেঁধে দিলো আর্জেন্টিনা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম

লাতিন দেশ আর্জেন্টিনায় আকাশচুম্বী মূল্যস্ফীতি এখন ১০০ শতাংশেরও বেশি। পরিস্থিতি মোকাবিলায় পণ্যের দাম বৃদ্ধির মাত্রা বেঁধে দিয়েছে সে দেশের সরকার।

জুলাইতে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১১৩ শতাংশ। অর্থাৎ, এক বছর আগে যে পণ্য বা সেবা কিনতে মানুষ ১০০ টাকা ব্যয় করতেন তা পেতে দেশটির মানুষকে এখন দ্বিগুণেরও বেশি খরচ করতে হচ্ছে। খবর ডয়েচে ভেলের।

তবে জুনে এই হার ছিল আরও বেশি, ১১৫ শতাংশ। সবশেষ ১৯৯১ সালে দেশটিতে মূল্যস্ফীতির হার তিন অঙ্ক ছাড়িয়েছিল।

অর্থনীতির দুরাবস্থা, ভয়াবহ খরায় কৃষির বিপর্যয়, রাজনীতির টালমাটাল পরিস্থিতি, স্থানীয় মুদ্রা পেসোর অবমূল্যায়নসহ নানা কারণে আর্জেন্টিনায় জীবনযাত্রায় ব্যয় বেড়ে চলেছে। 

পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার সুপারমার্কেটগুলোর সঙ্গে দাম নিয়ে ঐকমত্যে পৌঁছেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাস ইচ্ছেমাফিক দাম বাড়াতে পারবে না তারা। এক মাসে একটি পণ্যের দাম পাঁচ শতাংশের বেশি হতে পারবে না।

৩১টি সুপারমার্কেটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী সার্জিও মাসা। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রণোদনা হিসেবে সরকারের কাছ থেকে কর ছাড় পাবে সুপারমার্কেটগুলো। 

এছাড়াও পণ্য সরবরাহকারী ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ তহবিলের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত আগামী অক্টোবরে হতে যাওয়া নির্বাচন পর্যন্ত বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো যাবে না। এ নিয়েও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে সরকার।  

আরও পড়ুন: নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিশ্লেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, পাইকারি পর্যায়ে পণ্যের দাম আবারও বড় আকারে বাড়ার আভাস দেখা যাচ্ছে। এতে বাজারে জিনিসপত্রের দামের দ্রুতই আরেক দফা উল্লম্ফন ঘটবে। সরকার পরিস্থিতি সামাল দিতে না পারলে তা আশির দশকের শেষের উচ্চ মূল্যস্ফীতির রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।


একাত্তর/জো

বিশ্বচ্যাম্পিয়ন তকমাটা গায়ে লেগে থাকলেও মাঠের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের ঘাম ঝরানো জয় পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু এই...
নৃশংসতা ও ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে গেলো লাতিনের কুখ্যাত মাদক কারবারিরা। তিন আর্জেন্টিাইন নারীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত থাকেন মাদক দস্যুরা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যায়ার্সের একটি হোটেলের বারান্দায় তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন ওয়ান ডিরেকশন খ্যাত সঙ্গীত তারকা লিয়াম পেইন।
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর