যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কমছে

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:৫২ এএম

বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। একই সময়ে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিও ইতিবাচক ধারায় ফিরছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আলোচ্য বিষয়ে যা অনেকটাই প্রভাব ফেলতে পারে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, খুব শিগগিরই বাড়তি সুদের হার না কমলে তা যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠতে শুরু করেছে। এমন সময়েই আলোচনায় উঠে এসেছে দেশটিতে বাড়তে থাকা মূল্যস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হারের মত বিষয়গুলো।

তবে সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে চলমান লড়াইয়ে ইতিবাচক ফল আসছে।

ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ২ শতাংশের দিকে নেমে আসছে। গেলো জুনে দেশটিতে ব্যক্তিগত ভোগব্যয় সূচক বা পিসিই দাঁড়িয়েছে ২ দশমিক ৫ শতাংশ, মে মাসেও যেটি ছিল ২ দশমিক ৬ শতাংশ।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মার্কিন অর্থনীতি ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। মূল্যস্ফীতি ও উচ্চ সুদহারের চাপের মধ্যে প্রবৃদ্ধির এ হারকে সন্তোষজনক বলছেন বিশ্লেষকরা।

ফেডারেল রিজার্ভ নীতি সুদ বাড়ানোর পরও আশা করেছিল, অর্থনীতি মন্দার কবলে পড়বে না। তাদের সেই আশা অনেকাংশে পূর্ণ হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা মূল্যস্ফীতি রোধে সাম্প্রতিক সময়ে দেশটিতে দফায় দফায় সুদের হার বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।

যেহেতু যুক্তরাষ্ট্রর নীতি সুদ হার বিশ্ব অর্থনীতিতেই প্রভাব ফেলে তাই খুব শিগগিরই এটি না কমলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব থাকবে। এমনটাই সিএনএনকে জানিয়েছেন বেশ কয়েকজন অর্থনীতিবিদ।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর