ইতালিতে কপ্টার নিখোঁজের দু'দিন পর সাত মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০২২, ১২:৩৭ পিএম

ইতালিতে একটি হেলিকপ্টার নিখোঁজ হওয়ার দুইদিন পর এর ধ্বংসাবশেষের সাথে সাত আরোহীর মরদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। 

শনিবার (১২ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানায় রয়টার্স। হেলিকপ্টারটি বৃহস্পতিবার টাসকানি অঞ্চলের লুকা থেকে যাত্রা শুরু করে। ট্রেভিসো শহরে যাওয়ার পথে একটি দুর্গম অঞ্চলে পৌঁছালে খারাপ আবহাওয়ায় হেলিকপ্টারটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, টাসকানি ও এমিলিয়া রোমানা অঞ্চলের সীমান্ত এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। 

মোদেনা শহরের প্রিফেক্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, উদ্ধারকারীরা হেলিকপ্টারটির সাত আরোহীর মরদেহ খুঁজে পেয়েছেন, যার মধ্যে একজন পাইলট এবং চার তুর্কি ও দুই লেবানিজ নাগরিক রয়েছেন। তারা ব্যবসায়িক কাজে ইতালি গিয়েছিলেন বলে জানা গেছে।


একাত্তর/এসজে

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
ইরানের আকাশসীমায় নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক আকাশযান ধ্বংস করার দাবি করেছে তেহরান। রোববার ইরানি সামরিক কর্মকর্তারা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর