করোনা প্রতিরোধে দরিদ্র দেশের পাশে দাঁড়ালো মডার্না

আপডেট : ০৪ মে ২০২১, ০২:৩৭ পিএম

দরিদ্র দেশের জন্য ৫০ কোটি করোনার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মডার্না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হচ্ছে তারা।

সোমবার দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। সেখানে মহামারী প্রতিরোধে একসঙ্গে কাজ করার ঘোষণাও দিয়েছে মর্ডানা।

কোভাক্সের সঙ্গে কাজ ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি’র এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রত্যাশা ২০২১ সালের শেষ তিনমাসে মডার্নার ভ্যাকসিন সরবরাহ শুরু হয়ে যাবে।

এ বছরই তাদের কাছ থেকে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। বাকি ৪৬ কোটি ৬০ লাখ ডোজ পাওয়া যাবে ২০২২ সালে।

গাভি'র প্রধান নির্বাহী সেথ বার্কলি বলেন, মডার্নার সঙ্গে এই চুক্তি খুবই আনন্দের। কোভ্যাক্সের অংশীদাররা আরেকটি উচ্চমাত্রায় কার্যকর টিকা পেতে যাচ্ছে। 

নতুন এ চুক্তির ফলে কোভ্যাক্স কর্মসূচির আওতায় বিভিন্ন দেশে টিকা সরবরাহ অপেক্ষাকৃত সহজ হবে। তবে ভ্যাকসিনের বেশিরভাগ চালানের জন্যই আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর