প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রেসিডেন্ট পেতে যাচ্ছে ভারত

আপডেট : ২২ জুন ২০২২, ০৬:৫৫ পিএম

ভারতের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দ্রৌপদী মুর্মুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। নির্বাচিত হলে তিনিই হবেন ভারতের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট। 

মঙ্গলবার (২১ জুন) বিজেপির সংসদীয় বোর্ডের এক বৈঠকের পর দলের সভাপতি জেপি নদ্দা জানান, সম্ভাব্য ২০ নামের তালিকা থেকে দ্রৌপদী মুর্মুকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করা হয়েছে। 

দ্রৌপদী মুর্মু জানান, টেলিভিশনে নিজের মনোনয়নের খবর শোনার পর তিনি 'বিস্মিত' ও 'আনন্দিত'। 

'দুর্গম ময়ুরভঞ্জ জেলার একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী হিসেবে আমি শীর্ষ পদের জন্য মনোনীত হওয়ার কথা চিন্তা করিনি', বলেন তিনি। 

দ্রৌপদী মুর্মু একজন সাবেক শিক্ষক, যিনি ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খন্ডের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজেদের মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত করার সক্ষমতা বিজেপির রয়েছে।

এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দ্রৌপদী মুর্মু একজন অসাধারণ প্রেসিডেন্ট হবেন সে বিষয়ে তিনি দৃঢ় বিশ্বাসী। 

৬৪ বছর বয়সী মুর্মুর বাড়ি উড়িষ্যায়। তিনি ঝাড়খন্ডের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন: কানাডীয় এমপিদের নিরাপত্তায় 'প্যানিক বাটন' 

১৯৫৮ সালে সাঁওতাল পরিবারে জন্ম নেয়া মুর্মু প্রতিকূলতার সাথে লড়াই করে তার শিক্ষাজীবন শেষ করেন এবং শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষক হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন।

আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে মুর্মুর প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট ভারতের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হলেও, তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী নন। 


একাত্তর/এসজে

ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর