এবার সিঙ্গাপুরে মাঙ্কিপক্স শনাক্ত

আপডেট : ২২ জুন ২০২২, ১১:০০ পিএম

সিঙ্গাপুরে প্রথমবারের মতো এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি যুক্তরাজ্যের একটি এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট। গত সপ্তাহে তিনি সিঙ্গাপুরে আসেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরেই প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হলো। 

বুধবার (২২ জুন) বিবিসি এক প্রতিবেদনে জানায়, সিঙ্গাপুর কর্তৃপক্ষ মঙ্গলবার (২১ জুন) ৪২ বছর বয়সী ওই ব্যক্তির মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে। তিনি একজন পুরুষ। তিনি জুনের মাঝামাঝিতে সিঙ্গাপুর থেকে বাইরে যান এবং গত সপ্তাহে ফিরে আসেন।

সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবারের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সাধারণত মাঙ্কিপক্স দেখা যায়। কিন্তু এবারের প্রাদুর্ভাবে আফ্রিকার বাইরের কয়েকটি দেশের অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন যাদের আফ্রিকা ভ্রমণের কোনও ইতিহাসও নেই।

সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সেখানে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। গত সোমবার (২০ জুন) তার রোগ শনাক্ত হয়। তারপর থেকে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়াও তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা আরও ১৩ জন কোয়ারেন্টিনে আছেন। তারা ওই ব্যক্তির সহকর্মী বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।


একাত্তর/জো 

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করা তিন নারীকে বেকসুর খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।
এমপক্স বা মাঙ্কিপক্সের নতুন বা পুরনো ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, এটি নতুন কোভিড নয় বলে আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভাবনার চেয়ে বেশি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ মাঙ্কিপক্সের নতুন ধরন। এরিমধ্যে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে।
আফ্রিকা ও ইউরোপের পর এবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও শনাক্ত হলো অতি সংক্রামক রোগ এমপক্স বা মাঙ্কিপক্স।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর