বেলারুশকে পারমাণবিক সক্ষমতাযুক্ত মিসাইল দেবে রাশিয়া

আপডেট : ২৬ জুন ২০২২, ১১:৪৫ এএম

মিত্র বেলারুশকে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন স্বল্প পাল্লার মিসাইল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী কয়েক মাসের মধ্যে এ মিসাইলগুলো দেয়া হবে বলে জানান তিনি। 

শনিবার (২৫ জুন) সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে এক টেলিভিশন বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার ইস্কান্দার-এম মিসাইল সিস্টেম গতানুগতিক এবং পারমাণবিক ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ছুঁড়তে পারে। এগুলো পাঁচশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

লুকাশেঙ্কোর এক প্রশ্নের জবাবে পুতিন আরও জানান, রাশিয়া বেলারুশকে তাদের এসইউ-২৫ যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম করে তুলতে সাহায্য করবে। 

ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এরপর থেকে বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন পুতিন। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস

এদিকে শনিবার এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রাশিয়া। 

শুক্রবার ইউক্রেনের উত্তর ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি মিসাইল হামলা হয়, যার মধ্যে কয়েকটি বেলারুশ থেকে ছোঁড়া হয় বলে দাবি ইউক্রেনের। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর