করোনায় মৃত্যু, শোকে বাবার চিতায় মেয়ের ঝাঁপ

আপডেট : ০৬ মে ২০২১, ০৬:৪৪ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। কিন্তু শেষ সময়ে পাশে থাকতে পারেননি মেয়ে। আর তাই শোকে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন মেয়ে চন্দ্রা শারদা (৩৪)। তার শরীরের অন্তত ৭০ শতাংশ পুড়ে গেছে।

বুধবার (৫ মে) ভারতের রাজস্থানের বারমেরেতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দামোদর দাস শারদা (৭৩)। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজস্থানের বারমের জেলার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানায়, মেয়েটি চিতায় ঝাঁপ দেওয়ার পরপরই স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে। এতে  প্রাণে বেঁচে গেছেন তিনি। কিন্তু তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। উদ্ধারের পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে যোধপুরের এক হাসপাতালে।

পুলিশ কর্মকর্তা প্রেম প্রকাশ বলেন, ‘দামোদর দাশের তিন মেয়ে। তার স্ত্রী কিছুদিন আগে মারা যান। ছোট মেয়েটা দামোদরকে দাহ করার সময় চিতার আগুনে ঝাঁপ দেয়।’

জানা যায়, গত রোববার করোনায় আক্রান্ত হয়েছিলেন বারমারের বাসিন্দা দামোদর। তাকে সেইদিন রাতেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, প্রতিদিনই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আক্রান্তের হিসেবে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। বুধবার পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৬ লাখ চার হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭২০ জনের। 

একাত্তর/আর

বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর