কানাডায় পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত

আপডেট : ২৯ জুন ২০২২, ০৬:৩৩ পিএম

কানাডায় একটি ব্যাংকে বন্দুকধারীর হামলায় ছয় পুলিশ আহত হওয়ার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন দুই হামলাকারী।

বুধবার (২৯ জুন) স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার আইল্যান্ডের সানিচে ব্যাংক অব মন্ট্রিয়ালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার জায়গাটি ওয়াশিংটন ডিসি সীমান্তের কাছে অবস্থিত। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুলিশ সদস্য ও পুলিশের একটি কুকুর দৌড়ে কাউকে তাড়া করছে, আর পেছনে গুলির শব্দ শোনা যাচ্ছে। 

হামলার পর ওই এলাকায় বিস্ফোরকের সম্ভাব্য উপস্থিতির আশঙ্কায় আশেপাশের বাড়িঘর ও দোকানপাট থেকে লোকজনকে সরিয়ে নেয় পুলিশ। 

এক সংবাদ সম্মেলনে সানিচের পুলিশ প্রধান ডিন ডুথি জানান, সন্দেহভাজন হামলাকারীরা ভারী অস্ত্রশস্ত্র বহন করছিলো এবং বর্ম পরিহিত ছিল। 

আরও পড়ুন: গিলেইন ম্যাক্সওয়েলের ২০ বছরের কারাদণ্ড

তিনি বলেন, ঘটনাস্থলের যে দৃশ্য দেখা গেছে তাতে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি না হওয়ার বিষয়টি সত্যিই বিস্ময়কর। 

এদিকে এ ঘটনায় এক টুইটবার্তায় বিস্ময় ও শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর