শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১১:২৩ এএম

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার শ্রীলঙ্কা পার্লামেন্টে তিনি একথা বলেন।  

বিক্রমাসিংহে বলেন, শ্রীলঙ্কা একটি উন্নয়নশীল দেশ হিসেবে নয় বরং দেউলিয়া দেশ হিসেবে আইএমএফ এর সঙ্গে ঋণ চুক্তি নিয়ে আলোচনা করছে।

তিনি আরও বলেন, আমরা একটি দেউলিয়া দেশ হিসেবে আইএমএফ'র সঙ্গে আলোচনা করছি। ফলে অতীতের তুলনায় এখন আমাদের অনেক কঠিন এবং জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

যেহেতু আমাদের দেশের দেউলিয়া অবস্থা তাই আমাদের ঋণের স্থায়িত্বের জন্য আলাদাভাবে আইএমএফর কছে একটি পরিকল্পনা জমা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যখন তারা আমাদের জমা দেয়ার পরিকল্পনায় সন্তুষ্ট হতে পারবে শুধুমাত্র তখন আমরা একটি চুক্তিতে উপনীত হতে পারবো। 

এদিকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটছে।

গেলো রোববার দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চানা উইজেসেকেরা বলেছিলেন, দেশটির হাতে আর একদিনের কম জ্বালানি আছে।

১৯৪৮ সালের পর অর্থাৎ স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকেট পড়েছে দেশটি। দেশটির বৈদেশিক রিজার্ভ শূন্যে নেমে এসেছে। খাবার, ওষুধ ও জ্বালানির মত অতি জরুরি আমদানি প্রয়োজন মেটাতে পারছে না তারা। এরইমধ্যে চাকরি হারিয়ে খাবার, ওষুধ ও জ্বলানির জন্য লড়াই করছে লঙ্কান নাগরিকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এছাড়া সরকার বিরোধী আন্দোলনও চালিয়ে যাচ্ছেন তারা। 


একাত্তর/আরবিএস 

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর