নারায়ণগ‌ঞ্জের মেয়ে লন্ড‌নের অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৫০ এএম

নারায়ণগঞ্জের মেয়ে মেরিনা মাসুমা আহমেদ যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে লন্ডন অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে সাউথওয়াক ও লামব‌্যাথ এলাকার এ ফল ঘোষণা করা হয়‌। মেরিনা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত হলেন।

বাংলাদেশে জন্মগ্রহণ করা মেরিনা ৬ মাস বয়সে বাবার সাথে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন। তিনি লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন প্রায় ৩০ বছর।

নির্বাচিত হওয়ার পর এক টুইট বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে মেরিনা জানান, তাকে নির্বাচিত করায় তিনি আনন্দিত ও সম্মানিত।

image


দুই সন্তা‌নের মা মে‌রিনা লন্ড‌নের ব্রমলি কাউন্সিলের কাউ‌ন্সিলর। তার স্বামী পাবনার সন্তান ডা. ইমরুল কায়েস স্থানীয় জি‌পি (জেনারেল প্র্যাক‌টিশনার)। তার বড় মেয়ে রেবেকা বিশ্ব‌বিদ্যালয়ে আর ছোট মেয়ে এলিজা হাইস্কু‌লে অধ্যয়নরত।

সাউথওয়ার্ক ও ল্যামবেথ এলাকা থেকে অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত হওয়া মেরিনা এরআগে লেবারপার্টির হয়ে এমপি নির্বাচন করেছেন।

মেরিনা জানান,‌ তার বাবা মারা গে‌ছেন, মা মমতাজ বেগম ঢাকায় বসবাস করেন। মেরিনার চার ভাই ব্রিটেনে উচ্চ‌শিক্ষা শেষে সেখানেই কর্ম‌রত আছেন।

image


নিজের সম্পর্কে তিনি ব‌লেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছি। পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও ক্ষমতায়নের পেছনে অবদান রাখার চেষ্টা করেছি। সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে একটি উন্নয়ন-সহযোগী সংস্থায় কাজ ক‌রে‌ছি।

প্রসঙ্গত, ব্রিটেনে ১৪৩টি স্থানীয় কাউন্সিল নির্বাচনের মধ্যে ৮২টির ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী কনসারভেটিভ পার্টি থেকে ১৩২৫ জন ও লেবার পার্টি থেকে ৮৪২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

একাত্তর/আরএ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর