লুহানস্কের নার্সিং হোমে হামলায় ইউক্রেনও দায়ী: জাতিসংঘ

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৯:১৫ পিএম

লুহানস্কের একটি নার্সিং হোমে রুশ সেনাদের হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনার জন্য ইউক্রেনের সেনাদেরও দায়ী করেছে জাতিসংঘ। 

শনিবার (৯ জুলাই) জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক রিপোর্টের বরাতে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানায়। 

রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর কয়েকদিন পর ১১ মার্চ ডনবাস অঞ্চলের লুহানস্কের স্তারা ক্রাসনিয়াঙ্কার এক নার্সিং হোমে এই হামলার ঘটনা ঘটে। ওই নার্সিং হোমটিতে ৭১ জন মানুষ ছিল৷ যাদের বেশিরভাগই ছিল বয়স্ক মানুষ। 

এই হামলার ঘটনায় যথারীতি রাশিয়াকে দায়ী করে ইউক্রেন। রুশ বাহিনী নার্সিং হোমে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে বলেও দাবি করে তারা। 

তবে তদন্তের পর জাতিসংঘ এ ঘটনায় সমানভাবে দায়ী করেছে ইউক্রেনকেও৷ জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে, ইউক্রেনিয় বাহিনী ওই নার্সিং হোমটিকে মানব দেয়াল (হিউম্যান শিল্ড) হিসেবে ব্যবহার করেছে। 

তবে জাতিসংঘ তাদের রিপোর্টে ঠিক কোন পক্ষ যুদ্ধাপরাধ করেছে তা স্পষ্ট করে জানায়নি। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর