পদত্যাগ করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০২২, ১১:১৫ এএম

সর্বদলীয় সরকার গঠনের জন্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শনিবার (৯ জুলাই) কলম্বোতে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ার পর প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার সকাল থেকে সারা দেশের হাজার হাজার মানুষ বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে করে কলম্বোর বিক্ষোভে যোগ দেন। সেখান থেকে প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাওয়ার পথে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে তিন ডজনের বেশি পুলিশ, সৈন্য ও বিক্ষোভকারী আহত হয়েছেন। পরে বিক্ষোভকারীরা সব ধরনের প্রতিবন্ধকতা গুঁড়িয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েন। ক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

গত সাত দশকে এবারই প্রথম নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে আর কিছু নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।

রয়টার্স বলছে, শনিবার বিক্ষোভকারীরা অর্থ মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের সমুদ্রমুখী কার্যালয়ের সামনে ভারী ধাতব প্রতিবন্ধকতা সরিয়ে অগ্রসর হন।

আগে বিক্ষোভের ডাক দেওয়ায় পূর্ব সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শুক্রবার রাতেই বাসভবন ছেড়ে সেনাবাহিনীর সদরদফতরে পালিয়ে যান। তবে বর্তমানে লঙ্কান এই প্রেসিডেন্ট কোথায় আছেন, সেবিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেছেন বিক্রমাসিংহে। তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিক্রমাসিংহে দলীয় নেতাদের বলেছেন যে, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ এবং সর্বদলীয় সরকার গঠনের পথ তৈরি করতে ইচ্ছুক।’

দেশটির সরকারি একটি সূত্র রয়টার্সকে বলেছে, বিক্রমাসিংহেকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, কয়েকটি বিরোধী দলের নেতারাও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির নেতা এবং সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও ভয়াবহ হবে।’ বিক্রমাসিংহের পদত্যাগের প্রস্তাবের আগে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি।


একাত্তর/এসএ

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর