জাপানের নির্বাচনে শিনজো আবের দলের বড় জয়

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৬:১৩ পিএম

উত্তরসূরি ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানের উচ্চকক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে শিনজো আবের দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের জোট।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকান্ডের মাত্র দুইদিন পরই রোববার (১০ জুলাই) জাপানের সংসদের উচ্চকক্ষের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এই নির্বাচনের পর উচ্চকক্ষে ক্ষমতাসীন এলডিপির সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছিল। দলটিতে দীর্ঘদিন ধরে শিনজ়ো আবের প্রভাব বজায় ছিল।

এই ধারণা সত্য প্রমাণ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট নির্বাচনে বিশাল জয় অর্জন করেছে। দলটি জোট শরিক কোমেইতো দলের সাহায্য ছাড়াই শূন্য আসনগুলোর অর্ধেকেরও বেশি জয় করতে সক্ষম হয়।

রোববার (১০ জুলাই) রাতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, এমন জয়ের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি মহামারি, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং জীবনযাপনের ব্যয় বৃদ্ধিসহ দেশ যেসব বড় সমস্যার মুখোমুখি তা মোকাবিলার অঙ্গীকার করেন। 

জাপানের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে অঙ্গীকারও করেন তিনি।

এদিকে, প্রধান বিরোধী দল ‘দ্য কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি’ তাদের নতুন দলনেতা ইযুমি কেনতার নেতৃত্বে উচ্চকক্ষে তাদের আসন হারিয়েছে। 

ইযুমি কেনতা বলেন, ‘আমাদের দলের সমর্থনের হার এখনও নিম্ন থাকায় আমাদের আরও কাজ করতে হবে এবং পুনরায় সমর্থন অর্জন করতে হবে।’


একাত্তর/জো 

মামদানির জয় ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শাখার জন্য একটি সফলতা হিসেবে গণ্য করা হচ্ছে। এমন এক সময়ে এই জয় এল, যখন জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করা হবে, তা...
সভাপতি পদের জন্য ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। বিজয়ী প্রার্থীই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। 
জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্টের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে...
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর