সর্বদলীয় সরকার গঠনে একমত শ্রীলঙ্কার বিরোধী দলগুলো

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৯:০৯ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার ( ১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে জানয়েছেন দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। রাজাপক্ষে পদত্যাগ করার পর একটি সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো রোববার বৈঠকে বসেছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজাপক্ষে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে।

ঐক্যবদ্ধ হয়ে দেশটির চলমান নজিরবিহীন অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করা হবে বলেও জানানো হয় প্রতিবেদনে।  

বৈঠকের পর ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতা বিমল বীরাবানসা বলেছেন, অন্তবর্তীকালীন সময়ের জন্য সব দলের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গড়তে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। এটা হবে এমন একটি সরকার যেখানে সব দলের প্রতিনিধি থাকবে।  

প্রেসিডেন্ট গোতাবায়া পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেকে জানিয়েছেন, আগামী বুধবার তিনি পদত্যাগ করবেন। এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সব দলকে নিয়ে সরকার গঠনে তিনি পদত্যাগ করবেন।  

পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো সোমবার বিকেলে একটি বৈঠক ডেকেছে। গোতাবায়ার পদত্যাগের পর কীভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে তা নিয়ে আলোচনা হবে।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ২০২২ সালের মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে শুক্রবার ( ০৮ জুলাই) নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরইমধ্যে তার সরকারি বাসভবনকে দখলে নিয়ে পর্যটনকেন্দ্রের মতো ব্যবহার করছেন সরকারবিরোধী আন্দোলনকারীরা।  


একাত্তর/এসএ

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর