জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাবিশ্বের প্রথম ছবি প্রকাশ

আপডেট : ১২ জুলাই ২০২২, ০১:৫৮ পিএম

হাবল টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা মহাবিশ্বের প্রথম একটি ছবি প্রকাশ করেছে নাসা। এটিকে এখন পর্যন্ত তোলা মহাবিশ্বের সবচেয়ে গভীর ও বিশদ ছবি বলে মনে করা হচ্ছে। 

সোমবার (১১ জুলাই) হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে ছবিটি উন্মোচন করা হয়। এদিনই জেমস ওয়েব দিয়ে তোলা আরও কিছু ছবি প্রকাশ করবে নাসা ও এর আন্তর্জাতিক পার্টনার ইউরোপিয়ান ও কানাডীয় স্পেস এজেন্সি। 

image


এসময় জো বাইডেন বলেন, 'এই ছবিগুলো পৃথিবীকে মনে করিয়ে দেবে যে আমেরিকা অনেক বড় বড় কাজ করতে পারে। এটি অ্যামেরিকান জনগণ- বিশেষত শিশুদের মনে করিয়ে দেবে যে আমরা করতে পাড়ি না এমন কোন কাজ নেই।'

গত বছরের ২৫ ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপটি মহাকাশে পাঠানো হয়। মহাকাশ নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করা এর কাজ হলেও, এর প্রধান দুই কাজ হলো মহাকাশে উজ্জ্বল হওয়া প্রথম নক্ষত্রের ছবি তোলা এবং বহুদূরে অবস্থিত কোন গ্রহ মানুষের বসবাসের উপযোগী কিনা তা পর্যবেক্ষণ করা। 

image


জেমস ওয়েবের তোলা প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত 'ভোলানস' নামে একটি নক্ষত্রপুঞ্জ, যেটি পৃথিবী থেকে 'মাত্র' চার দশমিক ছয় বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এর বৈজ্ঞানিক নাম এসএমএসিএস ০৭২৩। 

ওয়েব প্রজেক্টের প্রোগ্রাম সায়েন্টিস্ট ড. এরিক স্মিথ মনে করেন, মানুষ নতুন এই টেলিস্কোপের গুরুত্ব ইতোমধ্যে উপলব্ধি করতে পেরেছে। 

তিনি বলেন, এটি দেখতে ভবিষ্যতের কোনো স্পেসশিপের মতো হওয়ার কারণেই এটিকে নিয়ে মানুষ এতো মুগ্ধ। 


একাত্তর/এসজে 

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এরইমধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে তার হাড়ে।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর