গোতাবায়ার ভিসা আবেদন ফিরিয়ে দিলো আমেরিকা

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৯:৩১ পিএম

জনরোষ এড়াতে পালিয়ে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে আমেরিকা। দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

গেলো শনিবার ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়ে পালিয়ে যাবার পর থেকেই তার দেশত্যাগ নিয়ে নানা ধরনের খবর আসতে থাকে।

প্রাসাদ থেকে পালানোর পর গোতাবায়ে ও তার স্ত্রী দুবাই যাবার চেষ্টা করলে বিমানবন্দরে আটকে যান। পরে কাছেই এক সামরিক ঘাঁটিতে রাত্রিযাপন করেন।

পরে নৌবাহিনীর বিশেষ সহায়তায় একটি জাহাজে করে গোতাবায়া শ্রীলঙ্কার গভীর সমুদ্রে চলে যান। পরে মঙ্গলবার আবারও স্থলভাগে ফিরে আসেন। তবে তার অবস্থান এখনো অজানা।

এই পরিস্থিতিই আমেরিকার ভিসা চেয়ে প্রত্যাখ্যাত হলেন এরিমধ্যে পদত্যাগপত্রে সই করা গোতাবায়া। অথচ কয়েক বছর আগেও তার কাছে আমেরিকার পাসপোর্ট ছিলো।

গোটাবায়া এ সময় শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ছিলেন। ২০১৯ সালে নির্বাচনের আগে তিনি আমেরিকান নাগরিকত্ব ছেড়ে দিতে বাধ্য হন।

কারণ, শ্রীলঙ্কার আইন অনুযায়ী বিদেশী নাগরিকদের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোন সুযোগ নেই। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি বিজয়ী হয়েছিলেন।

কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠায় ব্যর্থতার পরিচয় দেয়ার পর চার বছরেরও কম সময়ে গোতাবায়ে লঙ্কান নাগরিকদের কাছে দারুণভাবে অজনপ্রিয় হয়ে ওঠেন।

আরও পড়ুন: লঙ্কান প্রেসিডেন্ট প্রাসাদে মিললো গোপন সুড়ঙ্গ

কলম্বোর এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রেসিডেন্ট গোটাবায়া আমেরিকা যেতে চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু তার সেই আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে।

এই বিষয়ে কলম্বোতে অবস্থিত আমেরিকার দূতাবাসের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে এক বিবৃতিতে, দেশটি সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপের পরামর্শ দেয়।


একাত্তর/আরএ

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর