জেমস ওয়েবের তোলা দূর মহাকাশের আরও ছবি

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০:২২ পিএম

মার্কিন মহাকাশ সংস্থা নাসা’র আলোচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া আরও একঝাঁক ছবি প্রকাশ হয়েছে। 

মঙ্গলবার (১২ জুলাই) নতুন এসব ছবি প্রকাশ করা হয়। এসব ছবিতে মহাবিশ্ব সম্পর্কে নতুন যেসব ধারণা পাওয়া যাবে তা আগে কখনোই পাওয়া যায়নি।

নতুন প্রকাশ করা ছবি সম্পর্কে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, প্রতিটি ছবি মানবজাতিকে মহাবিশ্ব সম্পর্কে এমন ধারণা দেবে যা আগে কখনোই পাওয়া যায়নি। 

তিনি বলেন, আমরা ১ হাজার ৩০০ কোটি বছরেরও বেশি পেছনের দিকে তাকাচ্ছি। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, নাসা শিগগিরই আরও ছবি প্রকাশ করবে। 

সেগুলো প্রায় ১ হাজার ৪০০ কোটি বছর আগের। এসব ছবি মহাবিশ্বের আনুমানিক শুরুর বিন্দুর কাছাকাছি। অর্থাৎ আমরা প্রায় শুরুতে ফিরে যাচ্ছি।

বিজ্ঞানীরা ওয়েব টেলিস্কোপের তথ্যের গুণগত মান বিশ্লেষণ করে বলছেন, প্রথম ছবিতে যা দেখা যাচ্ছে এই টেলিস্কোপ তার থেকেও অনেক গভীরে গিয়ে মহাজগতের চিত্র তুলে আনতে সক্ষম।

সোমবার হোয়াইট হাউস থেকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একটি ছবি প্রকাশ করেন। 

১০ বিলিয়ন ডলারের নাসার ফ্ল্যাগশিপ মিশনখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি হাবল টেলিস্কোপের উত্তরসূরি। গত বছর ২৩ ডিসেম্বর এটি মহাকাশে পাঠানো হয়।

২০২১ সালের ২৩ ডিসেম্বর ফরাসি গিনি থেকে পাঁচ রকেটের মহাকাশযানে চেপে জেমস ওয়েবকে মহাকাশে নেয়া হয় এবং কক্ষপথে বাসানো হয়।

কয়েক দশকের অপেক্ষা শেষে দ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিটি দেখার সুযোগ হলো বিশ্ববাসীর। এটিই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তর টেলিস্কোপ। 

image


সাদার্ন রিং নেবুলা হলো একটি গ্রহের নীহারিকা। এটি আসলে একটি মৃত নক্ষত্রকে ঘিরে রাখা বর্ধিত গ্যাসের মেঘ। এটির ব্যাস প্রায় অর্ধ আলোকবর্ষ। এর কেন্দ্রে অনুজ্জ্বল নক্ষত্রটি হাজার হাজার বছর ধরে চারদিকে গ্যাস ও ধুলোর বলয় পাঠাচ্ছে। নক্ষত্রের জন্ম হয় নীহারিকাতেই।

image


ছবিতে যেটি দেখে আলো ঝলমল পাহাড়ের দৃশ্যের মতো মনে হচ্ছে তা আসলে ক্যারিনা নেবুলা থেকে একটি নতুন নক্ষত্র সৃষ্টির প্রান্ত। এটির নাম এনজিসি ৩৩২৪। ওয়েব টেলিস্কোপ চিত্রটি প্রথমবার নক্ষত্রের জন্মের নানা দিক তুলে ধরেছে, যা আগে কেউ দেখেনি।

image


স্টেফানস কিনটেট হলো পাঁচটি ছায়াপথের একটি দল। ওয়েব টেলিস্কোপের ছবিগুলোতে লাখ লাখ নতুন ঝকঝকে নক্ষত্রগুচ্ছ দেখা গেছে। এছাড়া নতুন নক্ষত্রের জন্মের সময় ‘স্টারবার্স্ট’ এলাকার ছবিও ধরা পড়েছে। বিভিন্ন ছায়াপথে ‘স্টারবার্স্ট’ এলাকায় বিপুল হারে নক্ষত্র জন্মের প্রক্রিয়া চলতে থাকে।

image


এসএমএসিএস ০৭২৩ হলো একগুচ্ছ ছায়াপথ। এসবের পেছনে থাকা বস্তুর আলোকরশ্মি বাড়িয়ে দিতে পারে। আবার আলো এদিক ওদিক ছড়িয়ে দেয়ার ক্ষমতাও রয়েছে। জেমস ওয়েবের তোলা এই ছবির কারণে, দূরবর্তী নক্ষত্রগুলোকে এবং ক্ষীণ হয়ে আসা ছায়াপথের গভীরে গিয়ে বিশ্লেষণ করতে পারবেন বিজ্ঞানীরা।


একাত্তর/এসজে

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এলিয়েন’ বা ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার সম্ভাবনা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ইন্টারনেটে ব্যাপক...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর