ভিনগ্রহের প্রাণী নিয়ে ধোঁয়াশা কাটালেন বারাক ওবামা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এলিয়েন’ বা ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার সম্ভাবনা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ইন্টারনেটে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে তিনি পুনরায় বিষয়টি পরিষ্কার করেন। ওবামা জানিয়েছেন, মহাকাশে প্রাণের অস্তিত্ব থাকার গাণিতিক সম্ভাবনা থাকলেও, তারা কখনও পৃথিবী ভ্রমণ করেছে, এমন কোনো প্রমাণ তিনি পাননি।

গত শনিবার মার্কিন পডকাস্ট সঞ্চালক ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নেন ওবামা। সেখানে একটি দ্রুতগতির প্রশ্নোত্তর পর্বে কোহেন তাঁকে জিজ্ঞেস করেন, এলিয়েনরা কি সত্যি?” ওবামা কিছুটা রহস্য করে উত্তর দিয়েছিলেন, ওরা বাস্তব, কিন্তু আমি ওদের দেখিনি।

তিনি আরও যোগ করেন, ‘এরিয়া ৫১’-এ কোনো গোপন ভূগর্ভস্থ গবেষণাগারে এলিয়েনদের লুকিয়ে রাখা হয়নি। তাঁর রসিকতা ছিল এমন, যদি না বিশাল বড় কোনো ষড়যন্ত্র করে প্রেসিডেন্টের কাছেই এই তথ্য গোপন করা হয়ে থাকে।

ওবামার এই মন্তব্য সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে রোববার তিনি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ ব্যাখ্যা প্রদান করেন। তিনি লেখেন, প্রশ্নোত্তর পর্বের দ্রুততা বজায় রাখতে গিয়ে আমি ওইভাবে উত্তর দিয়েছিলাম। তবে বিষয়টি যেহেতু দৃষ্টি আকর্ষণ করেছে, তাই আমি পরিষ্কার করে বলছি, পরিসংখ্যান দেখলে, মহাবিশ্ব এতটাই বিশাল যে কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে পৃথিবীতে এলিয়েনদের আসার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ওবামা বলেন, সৌরজগতগুলোর মধ্যে দূরত্ব এত বেশি যে আমাদের এখানে ভিনগ্রহের প্রাণীদের আসার সম্ভাবনা অত্যন্ত কম। আমার দীর্ঘ আট বছরের প্রেসিডেন্ট থাকার সময় আমি এমন কোনো প্রমাণ দেখিনি যা প্রমাণ করে, কোনো ভিনগ্রহের প্রজাতি আমাদের সাথে যোগাযোগ করেছে।

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ওবামা আগেও এলিয়েন নিয়ে কথা বলেছেন।

২০২১ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি কৌতুহলী হয়ে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন, কোথাও কি এলিয়েনদের নমুনা বা মহাকাশযান লুকিয়ে রাখা হয়েছে? তখন কর্মকর্তারা অনুসন্ধান চালিয়ে জানিয়েছিলেন, বাস্তবে এমন কিছুর অস্তিত্ব নেই।

তবে আকাশে দেখা যাওয়া বেশ কিছু অমীমাংসিত বস্তু বা ইউএফও- এর ফুটেজ সম্পর্কে তখন কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। বারাক ওবামার এই ব্যাখ্যার পর মহাকাশ গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রাচীন রহস্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে যোগ দিয়ে ঘৃণা ও বিভাজন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া...
কিছুতেই লড়াই থেকে সরে দাঁড়াবো না, এমন ঘোষণা দেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে তুলে নির্বাচনী ব্যাটন।
মহাবিশ্বে ‘আমরা একা নই’- এমন এক সাক্ষ্য শুনেছেন মেক্সিকান সিনেটররা। বহির্জাগতিক জীবন বা এলিয়েনের ওপর সেদেশে এটিই প্রথম আনুষ্ঠানিক ইভেন্ট। ‘অমানবীয়’ মমির কথিত দেহাবশেষও উপস্থাপন করা হয়েছে এ শুনানি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর