মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা করছেন গোতাবায়া

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১০:১৮ এএম

মালদ্বীপ থেকে এবার নির্ধারিত ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের পরিবর্তে ব্যক্তিগত বিমানে (প্রাইভেট জেট) সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

শ্রীলঙ্কার একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিঙ্গাপুরে অবতরণের পর রাজাপাকসে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মালদ্বীপ সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বুধবার রাতে রাজাপাকসে ও তার স্ত্রী ইওমা রাজাপাকসে দুই নিরাপত্তা কর্মকর্তাসহ সিঙ্গাপুরে যাত্রা করার কথা থাকলেও নিরাপত্তার কারণে তারা নির্ধারিত বিমানে চড়েননি।

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য লঙ্কান প্রেসিডেন্টের জন্য সুরক্ষিত ব্যক্তিগত বিমান ভাড়া করার জন্য এখন আলোচনা চলছে।

আরও পড়ুন: সামরিক বাহিনীকে শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দেশ

প্রসঙ্গত, ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেখানে জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে গেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। এরই মধ্যে তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।


একাত্তর/আরএ

মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই একমাত্র দেশ, যারা এমন প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করলো।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করা তিন নারীকে বেকসুর খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারের পতন ঘটাতে দেশটিতে আর্থিক ক্যুর চেষ্টা চালিয়েছে বিরোধী দলগুলো। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে আর্থিক কেলেঙ্কারি সৃষ্টিতে দায়ীদের শনাক্ত করতে তদন্ত...
সিঙ্গাপুরের খাদ্য সংস্থা (এসএফএ) ১৬ প্রজাতির কীটপতঙ্গ মানুষের খাওয়ার অনুমতি দিয়েছে। এসব কীটপতঙ্গের মধ্যে রয়েছে নানা রকম ঝিঁঝিঁপোকা, ফড়িং, পঙ্গপাল, রেশম পোকা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর