সিঙ্গাপুরে ১৬ প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমোদন

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:২৪ পিএম

সিঙ্গাপুরের খাদ্য সংস্থা (এসএফএ) ১৬ প্রজাতির কীটপতঙ্গ মানুষের খাওয়ার অনুমতি দিয়েছে। এসব কীটপতঙ্গের মধ্যে রয়েছে নানা রকম ঝিঁঝিঁপোকা, ফড়িং, পঙ্গপাল, রেশম পোকা।

এ ঘোষণায় দেশটির অনেক রেস্তোরাঁ কর্তৃপক্ষ খুশি হয়েছে। এ ঘোষণার ফলে খাওয়ার জন্য বিভিন্ন কীটপতঙ্গ বা এ থেকে তৈরি পণ্য আমদানি করতে পারবে দেশটি। খবর দ্য গার্ডিয়ান’র।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে ১৬ প্রজাতির পোকামাকড় খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘ গবেষণার পর এসব কীটপতঙ্গ মানবদেহের জন্য নিরাপদ মনে করেছে এসএফএ। এমনকি, প্রোটিনের চাহিদা পূরণে এ সিদ্ধান্ত বেশ কাজ আসতে পারে বলেও মনে করছে সংস্থাটি।

এর ফলে, দেশটিতে অনুমতিপ্রাপ্ত পোকামাকড় খাওয়ার জন্য উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে আমদানি করা যাবে। তবে, বন-জঙ্গলের পোকামাকড় ধরে কারও খাবারের প্লেটে দেওয়া যাবে না। 

কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন করা পোকামাকড়ই কেবল খাওয়া যাবে। আমদানির ক্ষেত্রেও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিঙ্গাপুরের মানদণ্ড মানতে হবে বলে জানিয়েছে এসএফএ।

এদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও (এফএও) দীর্ঘদিন থেকে পোকামাকড় খেতে মানুষকে উৎসাহিত করতে প্রচার চালিয়ে আসছে। বিশেষ করে উন্নয়নশীল দেশে মানুষ ও পশুর প্রোটিনের চাহিদা মেটাতে নিয়ন্ত্রিত উপায়ে তা উৎপাদন এবং খাদ্যসামগ্রী তৈরিতে উৎসাহ দিচ্ছে জাতিসংঘ সংস্থাটি।

 

একাত্তর/জো
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করা তিন নারীকে বেকসুর খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী উড়োজাহাজের মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হওয়ার ঘটনাকে ‘চরম ভীতিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন এর যাত্রীরা। ওই ঝঁকুনিতে প্লেনের ভেতরে মানুষ এবং জিনিসপত্র ছিটকে পড়েছিলো।
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি উড়ান মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালির সজোরে ধাক্কায় ভেঙ্গে খান খান নদীতে পড়েছে মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু। প্রকৌশলীরা জানাচ্ছেন, যেভাবে ভেঙ্গে পড়েছে সেতু তাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর