ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১১:১৭ এএম

ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান মারিও দ্রাগি। আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও এই ঘোষণা দেন।

রয়টার্সের খবরে বলা হচ্ছে, মারিও পদত্যাগ চাইলেও দেশটির প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লা প্রধানমন্ত্রীর পদত্যাগে সম্মতি না দিয়ে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

কোভিড মহামারীর পর এই বছর ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে অস্থির বিশ্বের অর্থনীতি, যার অবশ্যম্ভাবী ছাপ রাজনীতিতেও পড়ছে।

বৈশ্বিক পরিস্থিতি আর অভ্যন্তরীণ সঙ্কটে ইতোমধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে। যুক্তরাজ্যেও প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হয়েছে।

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট দ্রাঘি গত বছরই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এক বছরের মাথায়ই অর্থনীতির নাজুক পরিস্থিতি জন্য তাকে পদত্যাগের কথা ভাবতে হচ্ছে।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা মারা গেছেন

মূলত দ্রাঘিকে সমর্থনকারী একটি রাজনৈতিক জোট তার প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর পদত্যাগের ঘোষণা দেন তিনি।


একাত্তর/আরএ

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর