ভ্যান গগের চিত্রকর্মের পেছনে মিললো লুকানো আত্মপ্রতিকৃতি

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০১:২৭ পিএম

ডাচ পোস্ট-ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকল্পের পেছনে লুকানো অবস্থায় তার একটি আত্মপ্রতিকৃতি খুঁজে পেয়েছে স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারিস। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভ্যান গগের 'হেড অব অ্যা পেজেন্ট ওম্যান' নামের একটি চিত্রকর্মের এক্সরে পরীক্ষা করার সময় এর পেছনে আঁকা ভ্যান গগের একটি আত্মপ্রতিকৃতি খুঁজে পান গয়লারই কর্মীরা। 

এক্সরেতে দেখা গেছে, ছবিটিতে দাড়িওয়ালা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যার মাথায় রয়েছে একটি চওড়া হ্যাট ও গলায় বাঁধা রয়েছে এক টুকরো রুমাল। দর্শকের দিকে গভীর দৃষ্টিতে তাকানো ওই ব্যক্তির মুখের ডান পাশ ছায়ায় ঢাকা আর তার বাম কান স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 

image


স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারিসের চিত্রকর্ম সংরক্ষক লেসলি স্টিভেনশন বলেন, প্রথমবার এক্সরেটি দেখার পর তারা খুবই উত্তেজিত হয়ে পড়েন। একজন সংরক্ষকের জীবনে এমন ঘটনা এক-দুইবারই ঘটে। 

ভ্যান গগ তার ক্যানভাসগুলোকে প্রায়ই পুনঃব্যবহার করে দুই পিঠেই ছবি আঁকতেন বলে জানা গেছে। তার 'হেড অব অ্যা পেজেন্ট ওম্যান' চিত্রকর্মটি ১৮৮৫ সালে আঁকা। 

image


এর পেছনের আত্মপ্রতিকৃতিটি কার্ডবোর্ড ও গ্লুয়ের স্তরের নিচে লুকানো ছিল।  স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারিস জানিয়েছে, 'হেড অব অ্যা পেজেন্ট ওম্যান'-এর ক্ষতি না করে আত্মপ্রতিকৃতিটির ওপর থেকে গ্লু আর কার্ডবোর্ডের আস্তরণ সরানোর চেষ্টা করছেন তারা। 

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগপত্র গৃহীত

৩০ জুলাই থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এডিনবার্গের রয়্যাল স্কটিশ একাডেমীতে 'অ্যা টেস্ট ফর ইম্প্রেশনিজম' শীর্ষক এক প্রদর্শনীতে এক্সরে ছবিটি দেখানো হবে। 


একাত্তর/এসজে


শিল্পীর রঙ তুলি যেন সংগ্রামের এক অন্যতম হাতিয়ার। বিখ্যাত চিত্রশিল্পী বলেছেন, চিত্রকর্ম ঘর সাজানোর জন্য আঁকা হয় না। এটা শত্রুকে আক্রমণ করা ও শত্রুর আক্রমণ প্রতিরোধ করার একটি হাতিয়ার। ফিলিস্তিনিদের...
ফাইবার গ্লাস দিয়ে স্পেনের রাজকুমারী মার্গারেট থেরেসার ভাস্কর্য তৈরি করেছেন ভেনেজুয়েলার শিল্পী আন্তোনিও আজ্জাতো। মার্গারেটের রূপে মুগ্ধ হয়ে অনেক শিল্পী নিজেই চিত্রকর্মে তাকে ফুটিয়ে তুলেছেন। তবে,...
স্পেনের কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা বিশ্বখ্যাত 'ওম্যান উইথ এ ওয়াচ' বা ঘড়ি হাতে নারী, দুর্লভ চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়েছে। 
লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসা পৃথিবীর অতিশ্চার্যজনক জিনিসগুলোর মধ্যে একটি। যুগের পর যুগ ধরে চলছে এই ছবি নিয়ে গবেষণা। কিছুদিন আগে এক গবেষণার জানা গেছে এই চিত্রকর্ম তৈরির সময় ভিঞ্চি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর