শিল্পীর রঙ তুলি যেন সংগ্রামের হাতিয়ার!

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:৪০ এএম

শিল্পীর রঙ তুলি যেন সংগ্রামের এক অন্যতম হাতিয়ার। বিখ্যাত চিত্রশিল্পী বলেছেন, চিত্রকর্ম ঘর সাজানোর জন্য আঁকা হয় না। এটা শত্রুকে আক্রমণ করা ও শত্রুর আক্রমণ প্রতিরোধ করার একটি হাতিয়ার। ফিলিস্তিনিদের ওপর আঁকা চিত্রকর্মগুলো যেন পিকাসোর এ কথার আক্ষরিক উপস্থাপনা।

রঙ তুলির আঁচড়ে ফিলিস্তিনের গাজার মানুষের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলছেন ইয়েমের ২৫ বছর বয়সী শিল্পী সানা। তারা আঁকা প্রতিটি চিত্রকর্মের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাইছেন তিনি।

বললেন, প্রদর্শনীতে তুলে ধরা ছবিগুলো ফিলিস্তিনিদের প্রতি সাধারণ মানুষের অনুভূতিকে তুলে ধরে। এই ছবিগুলোর মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের মানুষদের অনুভূতিকে প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি রাজধানী সানায় এক প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে তার এসব শিল্পকর্ম। তরুণ শিল্পী বলছেন, তার আঁকা ছবিগুলো ফিলিস্তিনি শিশুদের প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।

এই শিল্পকর্মগুলোর মাধ্যমে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সাথে যা ঘটছে সেই বার্তা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন। কারণ গাজায় নির্বিচারে শিশু ও প্রাপ্তবয়স্কদের হত্যা করা হচ্ছে। তারই প্রতিনিধিত্ব করছে এসব শিল্পকর্মগুলো।

এই শিল্পী বলছেন, তারা পুরো বিশ্বকে বলতে চান যে ইয়েমেনের মানুষেরা ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করছে। তারা চার গাজায় ইসরাইল সামরিক বাহিনীর সহিংসতা সম্পর্কে সবাই জানুক।

গাজায় ফিলিস্তিনিদের ওপর হওয়া ইসরাইলি আগ্রাসন বিবেকবান সব মানুষের মনকেই নাড়া দিয়েছে। তাই বিশ্বের নানা প্রান্ত থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে মানুষেরা। এর অংশ হিসাবেই সানার চিত্রকর্মগুলোকে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসাবে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর