ফাইবার গ্লাস ভাস্কর্যে মুগ্ধ কারাকাসবাসী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম

ফাইবার গ্লাস দিয়ে স্পেনের রাজকুমারী মার্গারেট থেরেসার ভাস্কর্য তৈরি করেছেন ভেনেজুয়েলার শিল্পী আন্তোনিও আজ্জাতো। মার্গারেটের রূপে মুগ্ধ হয়ে অনেক শিল্পী নিজেই চিত্রকর্মে তাকে ফুটিয়ে তুলেছেন। তবে, আন্তোনিওয়ার শিল্পটি একেবারেই আলাদা। তাই, রাজধানী কারাকাসে এটি দেখতে ভিড় করছে সাধারণ মানুষও। বিশ্বের ১৯টি প্রভাবশালী নারীর মুখহীন ভাস্কর্য এখন শোভা পাচ্ছে কারাকাসের রাস্তায়। 

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় স্পেনের রাজকুমারী মার্গারেট থেরেসার আদলে তৈরি চিত্রকর্ম 'লাস মেনিনাস'কে ফুটিয়ে তুলেছেন ভেনিজুয়েলার শিল্পী আন্তোনিও আজ্জাতো। 'লাস মেনিনাস' মূলত এঁকেছিলেন স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী দিয়েগো রোদ্রিগেস দে সিলবা।

শিল্পী আন্তোনিও আজ্জাতো বলেন, অনেক মানুষই স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী দিয়েগো ভেলাজকুয়েজ সম্পর্কে জানেন না। এমনকি তার বিখ্যাত চিত্রকর্ম 'লাস মেনিনাস' সম্পর্কেও জানেন না। এখন ভেলাজকুয়েজ ও লাস মেনিনাস এর বিষয়ে জানতে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।

শহরের রাস্তার পাশেই ফাইবার গ্লাস দিয়ে বিশ্বের ১৯টি প্রভাবশালী নারীর মুখহীন ভাস্কর্য তৈরি করেছেন তিনি। সাধারণ মানুষের সাথে বিখ্যাত এই মানুষগুলোর সাথে নতুন করে পরিচয় করে দিয়েছে। 

শিল্পী আজ্জাতো বলেন, বিখ্যাত চিত্রকর্মগুলোকে রাস্তায় ফুটিয়ে তোলা উচিত যা পথচারীদের মনোযোগ আকর্ষণ করে। আমার মনে হয় এক্ষেত্রে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর প্রতি আরো জোর দেয়া উচিত। কারণ আধুনিক প্রযুক্তির ফলে তারা অনেকটাই চিত্রকর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।

'লাস মেনিনাস' ১৬৫৬- স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী দিয়েগো ভেলাজকুয়েজের বিখ্যাত একটি চিত্রকর্ম। এটি তিনি মাদ্রিদে বসেই এঁকেছিলেন। পর্তুগিজ ভাষায় তিনি বুঝাতে চেয়েছেন, দুই নারী তার জন্য অপেক্ষায়। 

কারাকাসের আলতামিরা স্কয়ার অনেক ব্যস্ত এলাকা। এখানে মানুষ শুধুমাত্র বিনোদনের জন্য আসে। তাই এখানে চিত্রকর্মটাকে হাজির করায় সবাই উপভোগ করছে। ভেলাজকুয়েজের এই চিত্রকর্মটি বেশ জটিল প্রকৃতির। এটি দর্শনার্থীদের মধ্যে বাস্তবতা থেকে এক ধরনের বিভ্রমের সৃষ্টি করে। 

৫০ বছর বয়সী শিল্পী আন্তোনিও আজ্জাতো দীর্ঘদিন ধরে মাদ্রিদে বসবাস করছেন। আঁকছেন ছবি। সেখানকার জাতীয় যাদুঘরে বছরের পর ধরে প্রদর্শিত রয়েছে মার্গারেট থেরেসা আসল ছবিটি।

এআরএস
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর