ওয়াকারের শরীরে ৪৫টি গুলি ও আঘাতের চিহ্ন

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:৪৮ পিএম

গত মাসে যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে পুলিশের গুলিতে নিহত ২৫ বছরের কৃষ্ণাঙ্গ যুবক জেল্যান্ড ওয়াকারের শরীরে ৪৬টি গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। মেডিক্যাল পরীক্ষকরা জানিয়েছেন, কোন গুলির আঘাতে জেল্যান্ড ওয়াকারের মৃত্যু হয়েছে তা জানা অসম্ভব। 

এমনকি যুবকটির প্রতি কতটি গুলি ছোঁড়া হয়েছে সেটিও আর জানা সম্ভব নয়। কারণে, গুলিতে ওয়াকারের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। 

গত ২৭ জুন আকরন শহরে গুলি চালানো ঘটনায় ওয়াকারের হৃদপিণ্ড, ফুসফুস এবং ধমনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে আকরন শহরে হাজারো মানুষের বিক্ষোভের দুই দিনের মাথায় সামনে এসেছে ময়নাতদন্ত প্রতিবেদন। 

প্রায় প্রতিদিন চলা বিক্ষোভ ঠেকাতে শুক্রবার রাতে কারফিউ ঘোষণা করা হয়েছে।

ছোটখাটো বিধিভঙ্গের ঘটনায় গাড়ি থামানোর চেষ্টার শেষ পর্যায়ে জেল্যান্ড ওয়াকারকে গুলি করা হয়। কর্তৃপক্ষের দাবি, তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে পুলিশ।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা, নির্বাচন ২০ জুলাই

পুলিশের শরীরে পরা ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওয়াকার একটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ছেন এবং একটি পার্কিং এলাকার মধ্য দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। 

ওই সময়ে একাধিক দিক থেকে তার ওপর গুলি চালানো শুরু করে পুলিশ। তবে ওই সময়ে ওয়াকার নিরস্ত্র ছিলেন। তার পরিবার বলেছে, ওয়াকারকে হত্যার কোনও প্রয়োজন ছিল না।

প্রাথমিক তদন্তে দেখা যায়, ওয়াকারের শরীরে ৬০টির বেশি আঘাতের চিহ্ন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল আট পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সাতজন শ্বেতাঙ্গ এবং অপর একজন কৃষ্ণাঙ্গ। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর