সামরিক হেফাজতে মারা গেলেন মিয়ানমারের কবি

আপডেট : ১০ মে ২০২১, ০৬:০৬ পিএম

“ওরা আমাদের মাথায় গুলি চালায়

কিন্তু ওরা জানে না বিপ্লবের স্থান হৃদয়ে”

লাইনগুলো লিখেছিলেন ৪৫ বছর বয়সী মিয়ানমারের কবি খেত থি। শনিবার (৮ই মে) মায়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খেত থি'কে তুলে নিয়ে যায় বাসা থেকে। ঠিক একদিন পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত শনিবার (৮ই মে) স্ত্রী চাও সু সহ খেত থি-কে শোয়েবো শহর থেকে আটক করে নিয়ে যায় মায়নমার সামরিক জান্তা সরকারের সেনা এবং পুলিশ বাহিনীর একদল সশস্ত্র সদস্য। সারাদিন জিজ্ঞাসাবাদ শেষে চাও'কে ছেড়ে দেওয়া হলেও কবি খেত থি'কে আটক রাখা হয়। স্ত্রীকে জানানো হয়, খেত থি'কে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

পরদিন (রোববার) সকালে খেত থির স্ত্রী'কে ফোন করে হাসপাতালে আসতে বলে সামরিক জান্তা। সেখানে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। 'আমি ভেবেছিলাম হয়ত ওর হাত ভেঙ্গে দেওয়া বা ওরকম কিছু করা হয়েছে। কিন্তু গিয়ে দেখি ওকে মর্গে রাখা হয়েছে। আর ওর অভ্যন্তরীণ কিছু অঙ্গ উধাও।'

হাসপাতাল থেকে জানানো হয় হৃদরোগের কারণে খেত থি'র মৃত্যু হয়েছে। 

‘রাজনৈতিক বন্দি সহায়তা সংঘ’ নামের মায়ানমারের একটি অ্যাক্টিভিস্ট সংগঠন দাবী করেছে জিজ্ঞাসাবাদ কেন্দ্রে অত্যাচারের শিকার হওয়ার কারণেই খেত থি'র  মৃত্যু হয়েছে। এই সংগঠনের দাবী, ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে ৭৮০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে সামরিক জান্তা সরকার।

মায়নমারে এখন পর্যন্ত এমন অন্তত তিনজন কবির মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 

একাত্তর/এসজে/এআর

বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর