ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ চার

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৪:০১ পিএম

ইন্দোনেশিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফেরি ডুবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন। 

কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার (২১ জুলাই) আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

টার্নেট সার্চ এন্ড রেস্কিউ এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইন্দোনেশিয়ার টার্নেট দ্বীপ অঞ্চলে খারাপ আবহওয়ার কারণে দ্য কে এম চাহায়া আরাফাহ নামের ফেরি উল্টে যায় এবং ১৩ জন নিখোঁজ হন।

এদিকে ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজ ১৩ জনের মধ্যে বুধবার সন্ধ্যায় চার এবং এর পরে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন চারজন। 

জানা গেছে, ৭৭ জন যাত্রী নিয়ে ফেরিটি কাছের হালমাহেরা দ্বীপে যাচ্ছিল। দুর্ঘটনার পর ৬৪ জনকে উদ্ধার করে কাছের একটি গ্রামে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে স্থানীয় গ্রামের বাসিন্দারাও সহযোগিতা করেছেন বলে জানায় কর্তৃপক্ষ।

image

  

আরও পড়ুন: বরিশালে বাসের ধাক্কায় মাইক্রোর পাঁচ যাত্রী নিহত

উল্লেখ্য, ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায় প্রায় নৌ দুর্ঘটনার ঘটে। নিরাপত্তার মান দুর্বল থাকা সত্ত্বেও লোকজন ঘুরে বেড়ানোর জন্য ফেরি এবং ছোট নৌকার উপর নির্ভর করেন।

২০১৮ সালে সুমাত্রা দ্বীপ অঞ্চলে বিশ্বের গভীরতম হ্রদে একটি ফেরি ডুবে ১৫০ জনেরও বেশি মানুষ মারা যায়।


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর