সিঙ্গাপুরে মাত্র ১৪ দিনের ভিসা পেয়েছেন গোতাবায়া

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৫:৪৫ পিএম

তীব্র অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে ১৪ দিনের ভিসা দিয়েছে সিঙ্গাপুর। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ জুলাই ‘ব্যক্তিগত সফরে’ সিঙ্গাপুরে প্রবেশ করেন গোতাবায়া।

এরপর থেকে প্রায় সপ্তাহখানেক চুপ থাকলেও বুধবার (২০ জুলাই) সাবেক এই লঙ্কান প্রেসিডেন্টকে স্বল্পমেয়াদী ভিসা দেওয়ার কথা প্রকাশ করে দেশটি। বৃহস্পতিবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাতের আঁধারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায়ই একটি সামরিক বিমানে করে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদনের পর রাজাপাকসে এবং তার স্ত্রী কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দেহরক্ষীসহ মালদ্বীপে পাড়ি জমান। মূলত বিমান বাহিনীর একটি ফ্লাইটে তাদের দেশত্যাগের সুযোগ দেওয়া হয়।

সংবাদমাধ্যম বলছে, শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে গোতাবায়া বিদেশে পালিয়ে যান বলে ধারণা করা হয়।

অবশ্য মালদ্বীপে পৌঁছানোর পর একইদিন রাতে দেশটি ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমাতে চেয়েছিলেন গোতাবায়া রাজাপাকসে। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটে তিনি আরোহণ করেননি। পরে সৌদি আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়ে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পাড়ি জমান ৭৩ বছর বয়সী গোতাবায়া। এরপর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতেই অবস্থান করছেন তিনি।

পিটিআই বলছে, রাজাপাকসের সফর সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রকাশিত একটি বিবৃতিতে বুধবার সিঙ্গাপুরের ইমিগ্রেশন এবং চেকপয়েন্ট কর্তৃপক্ষ জানায়, দেশে (সিঙ্গাপুরে) আগমনের সময় তাকে একটি স্বল্পমেয়াদী ভিজিট পাস (এসটিভিপি) দেওয়া হয়েছিল।

এছাড়া দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার এক প্রতিবেদনেও বলা হয়েছে, গোতাবায়া রাজাপাকসে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে আসার সময় তাকে ১৪ দিনের ভিজিট পাস জারি করা হয়েছিল। তবে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছিলেন, রাজাপাকসে তাদের দেশে আশ্রয় চাননি এবং তাকে কোনো আশ্রয়ও দেওয়া হয়নি।

সিঙ্গাপুরের ইমিগ্রেশন এবং চেকপয়েন্ট কর্তৃপক্ষ (আইসিএ) জানিয়েছে, শ্রীলঙ্কা থেকে যারা পরিদর্শনের জন্য সিঙ্গাপুরে প্রবেশ করে তাদের সাধারণত ৩০ দিন সময়কাল পর্যন্ত একটি  স্বল্পমেয়াদী ভিজিট পাস (এসটিভিপি) ইস্যু করা হয়ে থাকে।

তবে সিঙ্গাপুরে প্রবেশের পর যাদের এখানে থাকার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় তারা তাদের এসটিভিপি-র মেয়াদ বাড়ানোর জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আইসিএ বলেছে, মেয়াদ বাড়ানোর এই আবেদনগুলো প্রতিটি আলাদা করে মূল্যায়ন করা হয়ে থাকে।


একাত্তর/এসএ

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর