আবারও করোনায় আক্রান্ত জো বাইডেন

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১১:৩৬ এএম

সেরে উঠতে না উঠতেই পুনরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

আশপাশের মানুষের সুরক্ষায় আইসোলেশনে থাকবেন বলে শনিবার (৩০ জুলাই) নিজেই পুনরায় করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। খবর: বিবিসি।

এর আগে, গত ২১ জুলাই করোনা শনাক্ত হয় মার্কিন প্রেসিডেন্টের। তখন মৃদু লক্ষণ ছিল তার বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। গত সপ্তাহে মঙ্গল থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন বাইডেন। প্রত্যেকবারই ফলাফল নেগেটিভ আসে।

হোয়াইট হাউজের চিকিৎসক ডা. কেভিন ও’কনর শনিবার (৩০ জুলাই) জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন তেমন উপসর্গ অনুভব করছেন না এবং বেশ ভালো বোধ করছেন। হোয়াইট হাউজে আইসোলেশনে থেকেই নিজের দাপ্তরিক কাজ করে যাচ্ছেন তিনি। 

উল্লেখ্য, করোনার সংক্রমণ থেকে রক্ষায় চার ডোজ টিকা নেওয়া আছে বাইডেনের। ফলে ঝুঁকি অনেকটাই কম বলছেন তার চিকিৎসকরা। 


একাত্তর/জো

আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের লক্ষ্য নিয়ে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জোরি টেলর গ্রিন। রোববার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর