গোতাবায়ার দেশে ফেরার সঠিক সময় নয় এটি: বিক্রমাসিংহে

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৫:১৬ পিএম

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশে ফিরে আসার জন্য এটি সঠিক সময় নয়, এতে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। 

রোববার ওয়াল স্ট্রিট জার্নালের সাথে এক সাক্ষাৎকারে বিক্রমাসিংহে বলেন, আমি বিশ্বাস করি না যে তার ফিরে আসার সময় এসেছে। আমার কাছে তার শীঘ্রই ফিরে আসার কোনো ইঙ্গিত নেই।

উল্লেখ্য, দেশটিতে চরম অর্থনৈতিক সংকট ও টানা কয়েক মাসের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন রাজাপাকসে। পরে বিক্ষোভ আরও বাড়তে থাকলে ১৩ জুলাই শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান সাবেক এ প্রেসিডেন্ট।  

তবে রাজাপাকসে দেশ ছাড়লেও বিক্ষোভ কমেনি দেশটিতে। নানা দাবিতে রোজই রাস্তায় নামছে মানুষ। রোজই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এদিকে এই সংকট কাটাতে নতুন করে ঋণের দিকে ঝুঁকছে দেশটি।  

আরও পড়ুন: রাজধানীর স্কুলেই করোনার টিকা পাবে শিক্ষার্থীরা

বিক্রমাসিংহে প্রশাসন আগস্টের শেষ নাগাদ আইএমএফ এর সাথে নতুন চুক্তি করবে বলে জানা গেছে। পাশপাশি দেশটিতে জ্বালানি, খাদ্য এবং সারসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে দাতা দেশগুলোর কাছে আরও তিন বিলিয়ন ডলার চায় শ্রীলঙ্কা। 

বিক্রমাসিংহে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে পরিস্থিতি পরিবর্তন করতে আরও কয়েক মাস লাগবে।


একাত্তর/আরবিএস  

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর