বিশ্ব করোনা: কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২:৫৫ পিএম

বিশ্বে আবার বেড়েছে করোনার প্রকোপে। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮৯৭ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখ ১৯ হাজার ৯৫০ জন। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, আগের দিন অর্থাৎ বুধবার এ ভাইরাসে দুই হাজার ২১১ জন্যের মৃত্যু হয়েছে। অন্যদিকে আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় এক লাখ।

এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে এ পর্যন্ত ৬৪ লাখ ২৬ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে। আর মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৫৮ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ৪৩১ জন। ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৯০০ জন। 

অন্যদিকে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৮৮ জন এবং মারা গেছেন ৯০ জন, দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত এক লাখ ১৯ হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন ৪৩ জন। ইতালিতে নতুন আক্রান্ত ৪৫ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ১৭১ জন। 

আরও পড়ুন: শিশুর মতো দেখতে অথচ স্নাতক শিক্ষার্থী তিনি!

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৬৩৮ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস 

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর