আল-কায়েদা প্রধানের মৃত্যুর প্রমাণ পায়নি তালেবান

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১১:৪৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করার দাবি করেছে। তাকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় বলে সম্প্রতি জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে এই হত্যার প্রমাণ পায়নি বলে জানিয়েছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।  

বৃহস্পতিবার ( ৪ আগস্ট) তালেবানের এক কর্মকর্তা এমনটি জানান। এ খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। 

তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন কাতারে সাংবাদিকদের বলেন, যা দাবি করা হচ্ছে এর প্রমাণ পায়নি সরকার। তদন্ত চলছে।  

মার্কিন কর্মকর্তারা বলছেন, রোববার ( ৩১ আগস্ট)  যখন আমেরিকার ড্রোন থেকে দুটি মিসাইল হামলা চালানো হয় তখন জাওয়াহির একটি সেফ হাইজের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।

তখন পরিবারের অন্যান্য সদস্যরাও সে বাড়িতে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি।

উল্লেখ্য, ২০১১  সালে পাকিস্তানে মার্কিন এক অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর আয়মান আল-জাওয়াহিরি আল-কায়েদার নেতৃত্ব নেন।

অনেকে মনে করেন আয়মান আল-জাওয়াহিরিই ছিলেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় হামলার মূল রূপকার।


একাত্তর/এসএ

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর