বাইবেল ও গীতা মুখস্ত করলে কমবে বন্দিদের সাজা

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১০:৫৯ পিএম

পাকিস্তানের কারাগারে বন্দি আসামিদের সাজা কমিয়ে দেয়ার অভিনব প্রস্তাব দিয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশের কারা কর্তৃপক্ষ। তবে এই প্রস্তাব শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের বন্দিদের জন্য।

কোন সংখ্যালঘু সম্প্রদায়ের বন্দি যদি তাদের পবিত্র ধর্মগ্রন্থ মুখস্থ করেন, সেক্ষেত্রে কমে যাবে সাজার পরিমাণ। পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র বিভাগ এমন প্রস্তাবই পাঠিয়েছে মুখ্যমন্ত্রীকে।

প্রদেশের কারাগারে খ্রিষ্টান, হিন্দু এবং শিখ বন্দিদের জন্য তিন থেকে ছয় মাসের কারাদণ্ড শিথিল করার জন্য একটি সারাংশ পাঠিয়েছে। তাতেই ধর্মগ্রন্থ মুখস্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

এক সিনিয়র কর্মকর্তা জানান, খ্রিষ্টান ও হিন্দু বন্দিরা তাদের পবিত্র গ্রন্থ বাইবেল আর ভাগবত গীতা মুখস্ত করলে সাজার মেয়াদ কমানোর প্রস্তাব করা হয়েছে।

এক্ষেত্রে মেয়াদ শিথিল হতে পারে তিন থেকে ছয় মাস পর্যন্ত। আগ থেকেই মুসলিম বন্দিদের  কোরআন মুখস্থ করলে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সাজা কমিয়ে দেয়ার বিধান রয়েছে।

এই কর্মকর্তা আরো জানান, সবকিছু ঠিক থাকলে হিন্দু ও খ্রিষ্টান বন্দিদের সাজার মেয়াদ কমার বিষয় নির্দিষ্ট করা হবে স্বরাষ্ট্র বিভাগের তরফ থেকে।

উল্লেখ্য, গত মার্চ মাসে লাহোর হাইকোর্ট সংখ্যালঘু বন্দিদের সাজা কমার বিষয়ে পাঞ্জাব সরকারের কাছে একটি প্রতিবেদন পাঠায়।

যেখানে বলা হয়েছিল পাকিস্তান জেল বিধিমালা ১৯৭৮ এর বিধি ২১৫ এর অধীনে মুসলিমদের ছাড় দেয়া হয়েছে। সেক্ষেত্রে অন্যান্য ধর্মের বন্দিদেরও অনুরূপ ছাড়ের অনুরোধ করা হয়।

আবেদনকারী ছিলেন খ্রিষ্টান ধর্মের এক ব্যক্তি। বর্তমানে পাঞ্জাবে প্রায় ৩৪টি কারাগার রয়েছে, যেখানে সংখ্যালঘু বন্দিদের সংখ্যা প্রায় ১১৮৮ জন।

 

‘অশ্লীলতা এবং সহিংসতা’ থাকার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের একটি স্কুল জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বাইবেল নিষিদ্ধ করা হয়েছে। শনিবার বিবিসি জানায়, কিং জেমস বাইবেলে শিশুদের...
ঘুষ-জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আরও তিন বছর কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকারের একটি আদালত।বুধবার তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। ৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সুচি...
স্থানীয় পর্যটন খাতকে আরও চমকপ্রদ করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরাখণ্ড সরকার। সেখানকার কুমায়ুনের হলদোয়ানি জেলে শুরু হচ্ছে বিশেষ জেল ট্যুরিজম। এর মাধ্যমে পর্যটকরা জেলজীবনের স্বাদ ভোগ করতে...
ইরসাইলের একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে সাবেক এক নারী কারারক্ষীকে 'যৌন দাসী' হিসাবে কাজ করতে বাধ্য করার অভিযোগ এসেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। রোববার (৩১ জুলাই) ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর