৬০০ টাকা দিলেই থাকা যাবে জেলে

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৯:১৪ পিএম

স্থানীয় পর্যটন খাতকে আরও চমকপ্রদ করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরাখণ্ড সরকার। সেখানকার কুমায়ুনের হলদোয়ানি জেলে শুরু হচ্ছে বিশেষ জেল ট্যুরিজম। এর মাধ্যমে পর্যটকরা জেলজীবনের স্বাদ ভোগ করতে পারবেন। একদিনের জন্য খরচ পড়বে মাত্র ৫০০ রুপি (বাংলাদেশে ৬২০ টাকা)।

জেলে ঢোকার সময় পর্যটকদের দেওয়া হবে বন্দিদের পোশাক। সেই পোশাকই পরতে হবে। লকারে রেখে যেতে হবে মোবাইলসহ যাবতীয় জিনিসপত্র। সংগ্রহ করতে হবে থালা, কম্বলসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো নিয়ে ২৪ ঘণ্টা থাকতে হবে ছোট কুঠুরিতে।

কারাবন্দিরা যেমন খাবার খান, পর্যটকদেরও তা-ই দেওয়া হবে। তবে কেউ যদি কয়েক ঘণ্টা থাকার পরই হাঁপিয়ে ওঠেন, তবে তিনি বেরিয়েও যেতে পারেন। সেক্ষেত্রে ৫০০ রুপি আর ফেরত পাবেন না। কিন্তু তার পরিবর্তে জরিমানা হিসেবে নেওয়া হবে আরও ৫০০ রুপি।

যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডেও একদিনের জন্য এভাবে কারাবন্দিদের জীবন-যাপনের সুযোগ রয়েছে। পর্যটন খাতকে শক্তিশালী করতে একই উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড সরকার।

১৯০৩ সালে নির্মাণ হওয়া হলদোয়ানি জেলখানার একটি অস্ত্রাগারও সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।


একাত্তর/এসএ

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর