হত্যার হুমকি কখনই পিছু ছাড়েনি সালমান রুশদির

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:৪৫ পিএম

সালমান রুশদিকে হত্যার হুমকি নতুন নয়। গত পাঁচ দশক ধরেই বিভিন্ন সময় জীবন নাশের হুমকি পেয়ে আসছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ লেখক।

১৯৮৮ সালে তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন সেই সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তাঁর মাথার মূল্য তিন মিলিয়ন ডলার ঘোষণা করেন তিনি।

সালমান রুশদিকে বুকার পুরস্কার এনে দিয়েছিলো তাঁর দ্বিতীয় উপন্যাস মিডনাইট'স চিলড্রেন। ১৯৮১ সালে প্রকাশিত মিডনাইট'স চিলড্রেন শুধু যুক্তরাজ্যেই দশ লাখ কপি বিক্রি হয়।

১৯৮৮ সালে লেখা তার চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ তাকে নিয়ে যায় বিতর্কের কেন্দ্র বিন্দুতে। বিশেষ করে, সুরিয়ালিস্ট ঘরানার উত্তরাধুনিক এই উপন্যাসকে ধর্ম অবমাননাকর বলে মনে করেন মুসলিমদের একাংশ।

image


বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ করা হয় স্যাটানিক ভার্সেস। সবার আগে এটি নিষিদ্ধ করে ভারত। তাদের অনুসরণ করে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ।

বইটি প্রকাশের পর বেশ কয়েকটি দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়, যা অনেক সময় সহিংস রূপ ধারণ করে। তাকে মৃত্যুর হুমকি দেয়া হয়। প্রায় ১০ বছর তিনি পালিয়ে থাকতে বাধ্য হন।

শুধু তাই নয়, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই বই রচনার জন্য ১৯৮৯ সালের ১৪ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন।

জল গড়ায় অনেক দূর। সালমান রুশদির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারিকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায় ইরান ও ব্রিটেনের মধ্যে। উপন্যাসটি জাপানি ভাষায় অনুবাদ করেছিলেন যিনি, তাকেও হত্যা করা হয় ১৯৯১ সালে।

আরও পড়ুন: নিউইয়র্ক শেয়ার বাজার ছাড়ার ঘোষণা পাঁচ চীনা কোম্পানির

তবে গোটা পশ্চিমের লেখক ও চিন্তাবিদরা তাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান। তাদের ভাষ্যমতে, সবারই মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকার আছে।

ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা পাওয়ার মাত্র দুই মাস আগে জন্ম গ্রহন করেন সালমান রুশদি। শিক্ষা লাভের জন্য ১৪ বছর বয়সে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়।

কেমব্রিজের কিংস কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি। অল্প সময়ের জন্য অভিনেতা ও বিজ্ঞাপন কপিরাইটার হিসেবে কাজর সময় উপন্যাস লিখতে শুরু করেন তিনি।

২০০৭ সালের জুন মাসে রাণী দ্বিতীয় এলিজাবেথ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত করেন।

২০০৮ সালে দ্য টাইমস ১৯৪৫ সালের পর থেকে যুক্তরাজ্যের সেরা ৫০ জন সাহিত্যিকের তালিকায় তাকে ১৩তম স্থান দেয়।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর