ভেন্টিলেটর সরানো হয়েছে, কথা বলছেন রুশদি

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১০:৪২ এএম

নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত বুকার জয়ী লেখক সালমান রুশদিকে ভেন্টিলেটর থেকে অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি কথাবার্তা বলতে পারছেন বলে জানিয়েছে বিবিসি। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। এর আগে শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্কে একটি অনুষ্ঠানের স্টেজে তার ওপর হামলা করা হয়। 

রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন হাদি মাতারের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এ নিয়ে ঘটনাস্থলে পাওয়া একটি ব্যাকপ্যাক এবং ইলেক্ট্রনিক্স পরীক্ষার জন্য সার্চ ওয়ারেন্ট পাওয়ার অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

কাউন্টির জেলা অ্যাটর্নি জেসন শ্মিট এক বিবৃতিতে বলেছেন, ২৪ বছর বয়সী হাদি মাতার নিউ জার্সির বাসিন্দা। হত্যা চেষ্টা এবং হামলার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। 

হাদি মাতারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে প্রাথমিকভাবে দেখা গেছে তিনি ‘শিয়া উগ্রবাদ’ এবং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) প্রতি সহানুভূতিশীল ছিলেন।

আরও পড়ুন: হত্যার হুমকি কখনই পিছু ছাড়েনি সালমান রুশদির

ভারতে জন্ম নেয়া এই ঔপন্যাসিক তার 'মিডনাইটস চিলড্রেন' বইয়ের জন্য জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছান। ১৯৮১ সালে প্রকাশিত বইটির ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে শুধুমাত্র যুক্তরাজ্যেই। 

তবে ১৯৮৮ সালে তার চতুর্থ বই 'স্যাটানিক ভার্সেস' প্রকাশ হওয়ার পর ৯ বছরের জন্য আত্মগোপনে চলে যেতে বাধ্য হন তিনি। হত্যা করা হয় বইয়ের অনুবাদকসহ বেশ কয়েকজনকে। 



একাত্তর/এসজে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর