জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে, ভেবেছিলেন রুশদি

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২:১২ পিএম

নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে সালমান রুশদি বলেছিলেন, তার জীবন আগের চেয়ে 'তুলনামূলকভাবে স্বাভাবিক' হয়ে উঠেছে। 

'স্যাটানিক ভার্সেস' বইয়ের জন্য তিন দশকেরও বেশি সময় ধরে মৃত্যুর হুমকি পেয়ে আসছেন তিনি। তাকে হত্যার আহবান জানিয়ে জারি করা হয়েছে ফতোয়া। তবে বেশ কয়েকবছর ধরেই সেসবের আশঙ্কা অনেকটাই থিতিয়ে আসছিলো। 

শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্কে এক অনুষ্ঠানের স্টেজে হামলার শিকার হওয়ার পর তার অবস্থা এখনও আশঙ্কাজনক। ১০-১৫ বার তাকে ছুরি দিয়ে কোপানো হয়।

বর্তমানে ভেন্টিলেটর খুলে ফেলা হলেও, পুরোপুরি আশঙ্কামুক্ত নন রুশদি। এরই মধ্যে তার সেই সাক্ষাতকারটি প্রকাশের তারিখ এগিয়ে এনেছে স্টার্ন ম্যাগাজিন। 

ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন কোনো ধরণের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন রুশদি। বলেছিলেন, ইরানের সেই ফতোয়া জারির পর কয়েক দশক পার হয়ে গেছে, কাজেই দুশ্চিন্তার কোনো কারণ নেই। 

১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস বইয়ের জন্য ইরানে সালমান রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। রুশদির হত্যাকারীর জন্য ৩০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়। 

আরও পড়ুন: হত্যার হুমকি কখনই পিছু ছাড়েনি সালমান রুশদির

পরে অবশ্য ধীরে ধীরে এই ফতোয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে ইরান সরকার। ২০১২ সালে পুরস্কারের মূল্য পাঁচ লাখ ডলারে নামিয়ে আনা হয়। 

তবে এখনও এই ফতোয়া এখনও আনুষ্ঠানিকভাবে তুলে না নেয়ায় হামলার ঘটনার পর নতুন করে রুশদির নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর