অবশেষে লঙ্কার বন্দরে ভিড়ছে চীনা জাহাজ

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০১:১১ পিএম

ভারতের উদ্বেগ সত্ত্বেও চীনা গবেষণা জাহাজকে শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি দিয়েছে কলম্বো। শনিবার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

ভারতের আশঙ্কা, জাহাজটি তাদের সামরিক কার্যক্রমে নজরদারি করতে পারে। দেশটি এ কারণে শ্রীলঙ্কাকে ইউয়ান উয়াং-৫ জাহাজটি ভেড়ার অনুমতি না দেয়ার আহ্বান জানিয়েছিল।

চীন সরকার পরিচালিত শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে প্রাথমিকভাবে ১১ আগস্ট জাহাজটি নোঙর করার কথা ছিল। ভারতের আপত্তির মুখে তা স্থগিত করা হয়।

ভারত মহাসাগর এবং শ্রীলঙ্কায় বেইজিংয়ের উপস্থিতিতে শঙ্কিত ভারত। ওই জাহাজ ব্যবহার করে তাদের সামরিক স্থাপনায় গুপ্তচরবৃত্তি হতে পারে বলে শঙ্কা ভারতের। 

শুক্রবার লঙ্কান কর্তৃপক্ষ জানায়, জাহাজটি শ্রীলঙ্কা থেকে এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। ধীরে ধীরে হামবানটোটা গভীর সমুদ্র বন্দরের দিকে এগুচ্ছে। 

শ্রীলঙ্কার হার্বার মাস্টার নির্মল পি সিলভা বলেন, ১৬-২২ আগস্ট পর্যন্ত জাহাজটির হাম্বানটোটা বন্দর পরিদর্শনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র তিনি পেয়েছেন।

আরও পড়ুন: সংসারের খরচ সামলাতে পোষা প্রাণী তাড়িয়ে দিচ্ছে ব্রিটিশরা

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলম্বো চীনা জাহাজটির নোঙর করার অনুমতি নবায়ন করেছে। এর আগে রাষ্ট্রপতি গোতাবায়া দেশ ছাড়ার আগের দিন এ অনুমতি দেয়া হয়।

ভারত জানায়, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। নিরাপত্তা বা আর্থিক স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো কিছু ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে


দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর