মিত্রদের অত্যাধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:১৩ এএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মিত্রদেশগুলোর কাছে উন্নত অস্ত্র বিক্রি করতে এবং সামরিক প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া। এসব দেশকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন পুতিন। 

পুতিন আরও বলেন, লাতিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার সাথে রাশিয়া দৃঢ় সম্পর্ক লালন করে। অংশীদার এবং মিত্রদের সবচেয়ে আধুনিক ধরনের অস্ত্র দিতে মস্কো প্রস্তুত। ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, কামান, যুদ্ধ বিমান এবং মনুষ্যবিহীন আকাশযান দিতেও প্রস্তুত।  

মস্কোর অদূরে ‘আর্মি–২০২২’ শীর্ষক এক অস্ত্র প্রদর্শনীতে সোমবার (১৫ আগস্ট) এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।  

পুতিনের এমন মন্তব্যের বিষয়ে পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার অস্ত্র রপ্তানিকে চাঙা করতেই এসব কথা বলেছেন পুতিন। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো তার মিত্রদের আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করতে চায়। নিজেদের শক্তি বাড়াতেই পুতিনের এ পরিকল্পনা।     

আরও পড়ুন: উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় পাঁচজনের মৃত্যু 

এদিকে ইউক্রেন অভিযান নিয়ে পুতিন বলেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ার বাহিনী এবং তার মিত্ররা সমস্ত কাজ সম্পন্ন করছে।

রুশ সেনারা ধাপে ধাপে ডনবাসকে মুক্ত করছে বলেও জানান তিনি। 

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয় রাশিয়া। এর পরপরই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। মূলত মার্কিনপন্থী  ন্যাটো সামরিক জোটের সদস্য পদ নিয়েই এ দ্বন্দ্বের সূত্রপাত। আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে ইউক্রেনকে ন্যাটোতে যেতে দিতে চায় না রাশিয়া। 


একাত্তর/আরবিএস   

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর