উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় পাঁচজনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৮:৫৪ পিএম

রাজধানীর উত্তরার জসিম উদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় একটি প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশের উত্তরা পশ্চিম থানা জানিয়েছে, সড়ক ও জনপদ বিভাগের একটি ক্রেন ঢাকা গাজীপুর মহাসড়কের এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় উল্টে যায় এবং গাজীপুরগামী একটি প্রাইভেটকারের উপর গার্ডার পড়ে যায়। এতে গাড়িতে থাকা ছয়জন চাপা পড়েন। 

image


গাড়িতে থাকা হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামের দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের ভাষ্যমতে, গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন পাঁচজন। তার মধ্যে চারজনের পরিচায় জানা গেছে। তারা হলেন, রুবেল (৫০), ঝর্না (২৮) এবং দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। 

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধারে কার্যক্রম চলছে। 

image


আরও পড়ুন: পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় মরদেহ উদ্ধার

এদিকে এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ঘটনাস্থলে প্রায় ২-৩ হাজার উৎসুক জনতা ভিড় করেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে কাজ করছে পুলিশ। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর